Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আবহাওয়া ও পরিবেশ»সকালের মধ্যে চার বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা
    আবহাওয়া ও পরিবেশ

    সকালের মধ্যে চার বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

    MisuBy Misu25 April, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা, নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আবহাওয়া ডেস্ক : সকালের মধ্যে দেশের চার বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

    শনিবার (২৫ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ পূর্বাভাস দেন।

    পোস্টে তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রবিবার সকাল ৮টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

    রাজশাহী বিভাগের সব জেলায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে রাত ১২টা পর্যন্ত, রংপুর বিভাগের জেলাগুলোতে রাত ৮টা থেকে সকাল ৬টা এবং সিলেট বিভাগের জেলাগুলোতে রাত ৯টা থেকে সকাল ৭টার মধ্যে ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৬টার মধ্যে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জে একই সময় ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

    খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর জেলাতেও রাত ৮টার পর থেকে সকাল ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    6 June, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    6 June, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    6 June, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.