Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার
    জাতীয়

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    MisuBy Misu18 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার।

    আজ বুধবার সকালে ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। বস্তিবাসীর দাবি, আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

    ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, আগুন পুরোপুরি নেভানো ও ড্যাম্পিংয়ের কাজ শেষ করতে সারাদিন সময় লাগতে পারে।

    তিনি বলেন, সকাল ১০টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ইউনিট পাঠানো হয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণের কাজ শেষ করতে সারাদিন লেগে যেতে পারে।

    মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

    হতাহতের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাদের কাছে আসেনি। আগুন নেভানোর পর পুরো এলাকায় তল্লাশি চালানো হবে। সেই তল্লাশির পর হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

    প্রসঙ্গত, সাততলা বস্তিতে ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০, ২০২১ এবং ২০২৫ সালেও আগুন লেগে বহু ঘর পুড়ে যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

    23 November, 2026

    সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    23 November, 2026

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.