Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স
    আন্তর্জাতিক

    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    MisuBy Misu26 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের পর আগামী বছর ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমানো হলেও ২০২৭ সালের পূর্বাভাস বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

    গণমাধ্যমটি তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে জরিপ চালায়। এতে ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের জরিপে এই পরিমাণ ছিল ৪ হাজার ৬১০ ডলার।

    অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ৪৯৫ ডলার করা হয়েছে। তিন মাস আগে এই পূর্বাভাস ছিল ৪ হাজার ৫০৯ ডলার। উচ্চ ট্রেজারি বন্ডের মুনাফা, শক্তিশালী মার্কিন ডলার এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশাকে এর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

    চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলার প্রতি আউন্সে উঠেছিল। তবে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে স্বর্ণের বাজারে বড় ধরনের পতন ঘটে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি।

    তবে আগামী কয়েক মাসে স্বর্ণের দাম স্থিতিশীল হয়ে আবার বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার বলেন, বাজারের মনোযোগ ডলারের ওপর নির্ভরতা কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার দিকে সরে গেলে স্বর্ণের দাম পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    26 November, 2026

    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    26 November, 2026

    অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    26 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.