Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’
    জাতীয়

    ‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

    MisuBy Misu26 April, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাগালে স্মার্টফোন পৌঁছে দিতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। স্মার্টফোনের ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।

    শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে টেলিকম পলিসি বিষয়ক এক সেমিনারে এ কথা জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

    সেমিনারে উপদেষ্টা বলেন, “সরকার চায় প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন থাকুক। বিশেষ করে গরিব মানুষের হাতেও যাতে একটি স্মার্টফোন থাকে, সেই লক্ষ্যে এর দাম ২ থেকে আড়াই হাজার টাকায় নামিয়ে আনার কাজ চলছে। এতে করে প্রান্তিক মানুষও ডিজিটাল সেবার আওতায় আসতে পারবে।”

    মোবাইল রিচার্জে করের বোঝা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের গরিব মানুষের কাছ থেকে ১০০ টাকা রিচার্জে সরকার সরাসরি ৩৮ টাকা কর কেটে নিচ্ছে, যা কোনোভাবেই ঠিক নয়। টেলিকম সেবায় আরোপিত এই ট্যাক্স ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

    দেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, সরকারের লক্ষ্য দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভ-জি সেবার আওতায় আনা। একইসঙ্গে সারাদেশে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

    গ্রাহক পর্যায়ে মোবাইল সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, “গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এটি আমাদের জন্য একটি ব্যর্থতা।” তিনি সেবার মান উন্নয়নে কঠোর পদক্ষেপের কথা জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    31 July, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    31 July, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    31 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.