Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান
    বিনোদন

    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

    MisuBy Misu23 August, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও অভিনেতা আমির খান। নতুন ইতিহাস গড়তে আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-র কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এই অভিনেতা। এতে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৬১ বছরের এই বলিউড তারকাকে।

    চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে জানানো হয়, চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমির ইতোমধ্যে কঠোর ডায়েট ও মেদ ঝরানোর পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি।

    ২০০১ সালে ব্রিটিশ আমলের পটভূমিতে নির্মিত ‘লাগান’ ক্রিকেট ভিত্তিক গল্প দিয়ে বিশ্বমঞ্চে বাজিমাত করেছিল। তাই দীর্ঘ ২০ বছর পর গোয়ারিকর ও আমিরের এই ক্রিকেটকেন্দ্রিক পুনর্মিলন নিয়ে দর্শক মনে নতুন আশা জেগেছে। এর আগেও ‘গজনি’ বা ‘দঙ্গল’-এর মতো সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের নজিরবিহীন রূপান্তর ভক্তদের মুগ্ধ করেছিল, তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।

    এদিকে, সিনেমাটিতে ফারহান আখতার অভিনয় করবেন বলে গুঞ্জন উঠলেও তিনি বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন।

    ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান স্পষ্ট করেন, যে প্রজেক্টে তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি, তা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

    তবে অভিনয় না করলেও সিনেমাটির সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন ফারহান। প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর অধীনে রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথভাবে ‘ললকারা’ প্রযোজনা করছেন তিনি।

    সিনেমার অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এবং মুক্তির চূড়ান্ত তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

    6 September, 2026

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    6 September, 2026

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    6 September, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.