Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»৬ মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর টার্মিনালের কাজ, যানজটমুক্ত হবে ঢাকা
    জাতীয়

    ৬ মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর টার্মিনালের কাজ, যানজটমুক্ত হবে ঢাকা

    MisuBy Misu25 June, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। বুধবার (২৪ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন এই বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

    প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত রাখার সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালের চাপ কমাতে এর কিছু অংশ কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। আগামী ছয় মাসের মধ্যে টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি চালু করে নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

    বিগত সরকারের সমালোচনা করে হাবিবুর রশীদ বলেন, আগের সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। বর্তমান সরকার রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার যানজট কমাতে যেসব উদ্যোগ নিয়েছে, তার অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই এই পরিদর্শন।

    সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজের ৪৮ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের সব মহাসড়কের কাজ দ্রুততম সময়ে শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। পাশাপাশি ঢাকার সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

    পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    টাঙ্গুয়ার হাওরে প্রবেশে নিষেধাজ্ঞা

    3 August, 2026

    রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়

    2 August, 2026

    বিশ্বকাপ ফাইনালের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

    2 August, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.