Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ
    খেলাধুলা

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    SaraBy Sara23 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করেছে সফরকারীরা। দলের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন কেবল তিনজন ব্যাটার, আর বিশের কোটা পেরিয়েছেন মাত্র একজন।

    বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে লাঞ্চ বিরতির পর টস অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান।

    ক্যাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম ওভার সামলে নিলেও দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। মার্কো ইয়ানসেনের ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম (৯ বলে ৩ রান)। এরপর দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

    ইনিংসের ১৪তম ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এনরিখ নরকিয়ার করা ওই ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন ৪০ বলে ২৩ রান করা মাহফিজুল ইসলাম রবিন। ক্রিজে এসে প্রথম বলেই চার হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে চতুর্থ বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি (২ বলে ৪ রান)।

    পরে উইয়ান মুল্ডারের বলে ব্যক্তিগত ১১ রানে বোল্ড হন মুমিনুল হক। এরপর তাওহীদ হৃদয় ও লিটন দাস ১৩ রানের জুটি গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। লিটন দাস ৮ রানে ফেরার পরের ওভারেই আউট হন ১৯ রান করা তাওহীদ হৃদয়। এরপরই হুরমুর করে ভেঙে পরে বাংলাদেশ। মাত্র ৬ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৯১ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sara
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    23 November, 2026

    প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

    23 November, 2026

    এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.