Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল, এবার কি বদলাবে ইতিহাস?
    খেলাধুলা

    নরওয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল, এবার কি বদলাবে ইতিহাস?

    MisuBy Misu5 July, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটিতে বাংলাদেশ সময় আজ রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি সেলেসাওদের সামনে থাকছে আরও একটি বড় লক্ষ্য—ইতিহাসে প্রথমবারের মতো নরওয়েকে হারানো।

    আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ, বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল এখনও পর্যন্ত নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের ২-১ গোলের জয় এখনও দুই দলের লড়াইয়ের সবচেয়ে স্মরণীয় অধ্যায়।

    তবে অতীতের পরিসংখ্যান ভুলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। ১৯৯০ সালের পর প্রতিটি বিশ্বকাপেই শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।

    ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারেন আর্লিং হালান্ড। অভিষেক বিশ্বকাপেই দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ের এই স্ট্রাইকার চার ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে অন্যতম দাবিদার। তার সঙ্গে মাঝমাঠে মার্টিন ওডেগার্ড এবং উইংয়ে আন্তোনিও নুসার উপস্থিতি নরওয়ের আক্রমণকে আরও ভয়ংকর করে তুলেছে।

    অন্যদিকে, আক্রমণে কম শক্তিশালী নয় ব্রাজিলও। ভিনিসিয়ুস জুনিয়র ইতোমধ্যে চার গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন। মাতেউস কুনিয়ার ঝুলিতে রয়েছে তিনটি গোল। ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মতো একাধিক অস্ত্র রয়েছে আনচেলত্তির হাতে।

    চলতি আসরে নরওয়ে চার ম্যাচে ১০ গোল করলেও হজম করেছে আটটি। বিপরীতে ব্রাজিল পুরো টুর্নামেন্টে মাত্র দুটি গোল খেয়েছে। শেষ বত্রিশে জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও নাটকীয় জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে সেলেসাওদের।

    কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ব্রাজিলকে শুধু নিজেদের আক্রমণাত্মক ফুটবলই খেললেই হবে না, একই সঙ্গে হালান্ডকে আটকে রাখার কঠিন পরীক্ষাও উতরে যেতে হবে। অন্যদিকে, নরওয়ে চাইবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রেখে আরেকটি ইতিহাস গড়তে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

    5 July, 2026

    নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮

    5 July, 2026

    বিশ্বকাপে রাতজাগা দর্শকদের জন্য ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা

    5 July, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.