Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»অপরাধ ও দুর্নীতি»লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে!
    অপরাধ ও দুর্নীতি

    লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে!

    NasimBy Nasim28 October, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    মো: শওকত হোসেন: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

    ​বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে আড়পাড়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এই মারধরের ঘটনা ঘটে।

    ​আহত ব্যক্তির নাম রেজাউল শেখ (৪৮)। তিনি আড়পাড়া গ্রামের মৃত সানোয়ার শেখের ছেলে। এই ঘটনায় অভিযুক্তরা হলেন—তাঁর বড় ভাই সাহীদুল শেখ ও সাহীদুলের স্ত্রী চায়না বেগম।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে সাহীদুল শেখ ও তাঁর স্ত্রী চায়না বেগম ক্ষিপ্ত হয়ে রেজাউল শেখের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে রেজাউলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। অভিযোগ রয়েছে, তাঁকে হত্যার উদ্দেশ্যে একপর্যায়ে পানিতেও ফেলে দেওয়া হয়।

    ​পরে পরিবারের চিৎকার ও আশপাশের লোকজনের তাৎক্ষণিক হস্তক্ষেপে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nasim

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে!

    28 October, 2026

    বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী

    28 October, 2026

    মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

    28 October, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.