Author: Nasim

সংবিধান সংস্কারে বিরোধী দলের সংসদ সদস্য, শীর্ষ নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে বিরোধী দলের এ উদ্যোগকে অপ্রয়োজনীয় এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ভাঙন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছে বিএনপি। গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল। পরে গণফোরাম ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সনদে সই করে। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও বামধারার চারটি দল সনদে স্বাক্ষর করেনি। সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি ভিত্তি তৈরি হলেও এর…

Read More

বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দেশের পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে তার বক্তব্য গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু কূটনীতিতে ডা. জুবাইদা রহমানের এ উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১। গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। সম্মেলনে অংশগ্রহণ শেষে ১৩ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সফরকালে কপ-৩১ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি…

Read More

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ বেশিরভাগ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দেয়ার সরকারের যে কমিটমেন্ট, সেজন্য সবাইকে কাজ করতে হবে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষ আবার আস্থা ফিরে পাবে। সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবতে হবে। দলীয় রাজনীতি ভুলে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের পরিবর্তনের যে প্রত্যাশা সেজন্য সবাইকে কাজ করতে হবে। একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্য…

Read More

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সম্প্রসারণের ফলে দেশের ব্যস্ততম রেলওয়ে করিডোর ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। এতে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়।…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ উদ্যোগের কথা জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডির আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি শুনেছি পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে। ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায়…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান…

Read More

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ করছে। সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল আন্তর্জাতিক র‌্যাংকিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে…

Read More

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি…

Read More

তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে। সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এ বৈঠক শুরু হয়। জানা যায়, বৈঠকে বেতন-কাঠামোর প্রাথমিক প্রস্তাব লিখিত আকারে তুলে ধরবে শ্রমিক-মালিক পক্ষ। এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে জানানো হয়, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। আর শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে। এদিকে, মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববারও (৮ নভেম্বর)…

Read More