Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা
    বিনোদন

    অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা

    MoonBy Moon7 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিনোদন ডেস্কঃ বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট।

    ২০২২ সালে করা অমিতাভ বচ্চনের একটি মামলার চূড়ান্ত রায়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এ রায় দেন। এর আগে ২০২২ সালের নভেম্বরে একই বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞাকেই স্থায়ী রূপ দেওয়া হয়েছে।

    আদালত পর্যবেক্ষণে বলেছেন, কোনো ব্যক্তির পরিচিতি ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যায় না। বিশেষ করে এমনভাবে ব্যবহার করা যাবে না, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন কিংবা মনে করেন, ওই ব্যক্তি কোনো পণ্য বা সেবার অনুমোদন দিয়েছেন।

    মোবাইল অ্যাপ, অনলাইন ডোমেইন, পোস্টার বিক্রি ও কুইজ বইয়ের মাধ্যমে অনুমতি ছাড়াই অমিতাভের পরিচিতি ব্যবহারের অভিযোগে মামলাটি করেছিলেন অভিনেতা।

    মামলার চার বিবাদী আদালতের সঙ্গে সমঝোতায় পৌঁছান। তাদের মধ্যে ছিলেন- একটি ভুয়া ভিডিও কল অ্যাপের নির্মাতা, অনুমতি ছাড়া কুইজ বই প্রকাশকারী, পোস্টার বিক্রেতা এবং একটি ডোমেইনের নিবন্ধক। তারা সংশ্লিষ্ট বিতর্কিত সম্পদ হস্তান্তর করেন এবং ভবিষ্যতে অমিতাভের নাম, ছবি কিংবা পরিচিতি ব্যবহার না করার অঙ্গীকার করেন। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের দাবি থেকে অব্যাহতি দেওয়া হয়।

    তবে বাকি চার বিবাদী আদালতে হাজির হননি। এমনকি তারা লিখিত জবাবও দেননি। ফলে দেওয়ানি কার্যবিধির অর্ডার ৮, রুল ১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে রায় দেন আদালত।

    ডিজিটাল মাধ্যমে পরিচিত ব্যক্তিদের নাম, ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। ফলে ভবিষ্যতে কেউ অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে অমিতাভ বচ্চনের পরিচিতি ব্যবহার করলে তার বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ থাকবে অভিনেতার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    পাকিস্তানের তারবেলা বাঁধের ধস : আকস্মিক বন্যা পরিস্থিতি

    11 November, 2026

    আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

    11 November, 2026

    আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

    11 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.