Author: Moon

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে তিন জনের মৃত্যু ও ১৩০ জন ভর্তি হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া আব্দুল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনসারে, ১৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। আগের দিন রাত ১০টা ২১ মিনিটে…

Read More

ডেঙ্গু ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯, খুলনা বিভাগে…

Read More