Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»বিনোদন»গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা
    বিনোদন

    গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

    MoonBy Moon9 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    বিনোদন ডেস্কঃ রজনীকান্তের অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’-এর সাফল্যের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাব্য মারানে। তারকা খ্যাতির কারণে বহুল প্রতীক্ষিত এই বিয়ে ঘিরে নেটিজেনদের আলোচনা যেন থামছেই না।

    এর মধ্যে খবর প্রকাশিত হয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রজনীকান্ত ও ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিনসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই সপ্তাহে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-সহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্তকে বিমানবন্দরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে; তার মেয়ে ঐশ্বর্য রজনীকান্তও তাদের সঙ্গে ছিলেন।

    তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী স্ট্যালিন সোমবার ভোরে তার ছেলে, সাবেক উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে চেন্নাই ছেড়ে গেছেন। ‘ডিটি নেক্সট’-এর তথ্য অনুযায়ী, তারা দুবাই হয়ে গ্রিসে যাচ্ছেন। বুধবার তারা বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন এবং ১৩ নভেম্বর ভোরে দুবাই হয়ে চেন্নাইয়ে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

    চলচ্চিত্র শিল্প, রাজনীতি, ব্যবসা এবং ক্রিকেট জগতের অনেক অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। গ্রিসে আয়োজিত এই অনুষ্ঠানটি একটি ব্যক্তিগত আয়োজন হতে যাচ্ছে, যা ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ২১ নভেম্বর চেন্নাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে অক্টোবরে এই সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। কাব্য মারানের বাবা-মা সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও কাভেরি মারান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (সি জোসেফ বিজয়) এবং চলচ্চিত্র জগতের আরও অনেক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

    সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রগুলো আইভরি ও হালকা নীল রঙের বাক্সে দেওয়া হয়েছে, যা ডিজাইন করেছেন রঞ্জিনী আয়েঙ্গার। ডিজাইনার জানিয়েছেন, এই নকশা তৈরির প্রক্রিয়ায় হবু দম্পতি নিজেও অংশ নিয়েছিলেন। অনিরুদ্ধ রবিচন্দর একজন সঙ্গীত পরিচালক, তিনি মূলত তামিল চলচ্চিত্রে কাজ করেন। অন্যদিকে কাব্য মারান আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘সানরাইজার্স হায়দ্রাবাদ’-এর সিইও এবং ‘সান টিভি নেটওয়ার্ক’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

    9 November, 2026

    জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

    9 November, 2026

    চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

    9 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.