Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের
    খেলাধুলা

    উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের

    MoonBy Moon23 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    খেলাধুলা ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে হতাশার হার দিয়ে অভিযান শুরু করেছে দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। ম্যাচে চার ওভার বোলিং করে ৩৭ রান দিলেও কোনো উইকেট পাননি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

    রবিবার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে তারা।

    জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই ক্যাপিটালস। ১৩ বল হাতে রেখেই মাত্র ১১২ রানে অলআউট হয়ে যায় দলটি।

    আবুধাবির ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান তুলে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল তারা। তবে পরের আট ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পারে দলটি।

    কবজিতে চোট পেয়েও বোলিং চালিয়ে যান মুস্তাফিজ। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ক্যাচ মিসের ঘটনা দেখেন তিনি। নিজের প্রথম ওভারে ৮ রান দিলেও পাওয়ার প্লেতে করা দ্বিতীয় ওভারে খরচ করেন ১৬ রান। ওই ওভারে আন্দ্রে ফ্লেচার ও ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা।

    তবে পরের স্পেলে নিয়ন্ত্রিত বোলিং করেন বাঁহাতি এই পেসার। ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন তিনি। পরের ওভারে দুশমান্থা চামিরার বলে জেসন হোল্ডারের ক্যাচও নেন মুস্তাফিজ।

    নিজের শেষ ওভারে রাসেলকে ছক্কা হজম করলেও শেষ বলে দারুণ এক ইয়র্কারে তার স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ। কিন্তু আগের বলে নো-বল হওয়ায় সেটি ছিল ফ্রি হিট। ফলে উইকেটের দেখা পাননি তিনি।

    আবুধাবির হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফিন অ্যালেন। ৩৮ বলে ৭৪ রান করেন এই কিউই ব্যাটার। আন্দ্রে ফ্লেচার করেন ৪৯ বলে ৫৫ রান। অ্যালেন ও ফ্লেচারের ৭৬ বলে ১১৯ রানের উদ্বোধনী জুটিই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।

    বল হাতে দুবাইয়ের হয়ে দুশমান্থা চামিরা ও নুর আহমাদ দুটি করে উইকেট নেন। শেষদিকে কারিম জানাত মাত্র ৮ রান দিয়ে তুলে নেন গুলবাদিন নাইব ও আন্দ্রে রাসেলের উইকেট।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    জীবন-জীবিকায় বরকত লাভের উপায়

    23 November, 2026

    খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

    23 November, 2026

    উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.