Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»ইসলামী জীবন»জীবন-জীবিকায় বরকত লাভের উপায়
    ইসলামী জীবন

    জীবন-জীবিকায় বরকত লাভের উপায়

    MoonBy Moon23 November, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ইসলামিক ডেস্কঃ বরকত বা বারাকাহ আরবি শব্দ। এই শব্দের সঙ্গে প্রত্যেক মুসলমান কমবেশি পরিচিত।

    কোরআনুল কারিমে বারাকাহ শব্দ বিভিন্নভাবে ৩২ বার এসেছে। হাদিস শরিফে মহানবী মুহাম্মদ (সা.) অসংখ্যবার এই শব্দ ব্যবহার করেছেন। একজন মুমিনের জীবন বারাকাহ দিয়েই পরিপূর্ণতা লাভ করে। বারাকাহ শব্দের শাব্দিক অর্থ কল্যাণ, পরিতৃপ্তি, বৃদ্ধি, প্রাচুর্য, স্থায়িত্ব লাভ করা, প্রশান্তি লাভ করা ইত্যাদি।

    বারাকাহ শব্দ এসেছে বারাকাতুন বা বুরুক মূল ধাতু থেকে। যার বেশ কয়েকটি অর্থ আছে—

    ১. স্থায়িত্ব বা স্থিরতা : বারাকাহ শব্দের অর্থ মহান রবের পক্ষ থেকে রিজিক, সময়, জ্ঞান, হায়াত, পরিবার সবখানে স্থিরতা স্থায়িত্ব বা আত্মিক প্রশান্তি লাভ করা।

    ২. প্রাচুর্য বা বৃদ্ধি : সংখ্যায়, পরিমাণে, সময়ে অল্প দিয়ে অনেক কিছু করে ফেলা। অল্প দিয়ে অনেক বেশি হয়ে যাওয়া বা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া বা বিকাশ লাভ করা।

    ৩. পানি জমে থাকার স্থান : জলাশয় বা পুকুরকে আরবি ভাষায় বিরকাহ বলা হয়। আর পুকুর বা জলাশয়ে যাতে পানি স্থির থাকে, জমে থাকে, শুকিয়ে যায় না। অর্থাৎ কল্যাণ অব্যাহত থাকা।

    ইসলামের পরিভাষায় বারাকাহ বলতে বোঝায়, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুতে এমন অদৃশ্য প্রাচুর্য আর কল্যাণ, যা বাহ্যিক দৃষ্টিতে পরিমাণে কম হলেও এর উপকারিতা, স্থায়িত্ব, প্রবৃদ্ধি অনেক বেশি।

    মুমিন জীবনের সব ক্ষেত্রে বারাকাহর প্রয়োজন।

    বারাকাহ শুধু টাকা-পয়সা, অর্থকড়ির নাম নয়; বরং রিজিক, রোজগার, সম্পদ, সময়, জীবন, জ্ঞান, গবেষণা, প্রজ্ঞা, স্বাস্থ্য, পরিবার, সন্তান-সন্ততি, সমাজ, প্রতিবেশী, রাষ্ট্র, উম্মাহ প্রত্যেক ক্ষেত্রে সমূহ কল্যাণ লাভ করা এবং সমূহ অকল্যাণ থেকে বেঁচে যাওয়া।

    রিজিকে বারাকাহ : মহান রব প্রতিদিন আমাকে যে রিজিক দেন, তা খেয়ে পরিতৃপ্ত হওয়া, অল্পতেই পেট ভরে যাওয়া, অল্প খেয়েই পরিপূর্ণ স্বস্তি ও শক্তি অর্জন করা। অসুখ ও অসুস্থতা থেকে বেঁচে থাকা। শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া।

    জীবিকায় বারাকাহ : আমাকে মহান রব যে কর্ম দিয়েছেন, ব্যবসা, কৃষিকাজ, চাকরি, নিজস্ব অন্যান্য কর্ম—প্রত্যেক কাজে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া, তা থেকে যা রোজগার হয় তা দিয়েই পরিপূর্ণরূপে স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার হক যথাযথভাবে আদায় করার সামর্থ্য হওয়া।

    সম্পদে বারাকাহ : আয় অনুসারে সংসারের সব প্রয়োজন, চাহিদা সুন্দরভাবে মিটে যাওয়া, ঋণমুক্ত থাকা এবং দান-সদকা করার তৌফিক হওয়া। বিপরীতে কোটি কোটি টাকা আয় করেও অশান্তিতে পড়ে থাকা বা চিকিৎসা বা অন্যান্য বিপদ-আপদে সব উপার্জন শেষ হয়ে যাওয়া।

    সময়ে বারাকাহ : অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ সম্পন্ন করতে পারা বা আঞ্জাম দিতে পারা।

    জ্ঞানে বারাকাহ : খুব সহজেই অনেক জ্ঞান অর্জন করতে পারা। অর্জিত জ্ঞান অনুযায়ী নিজে আমল করতে পারা এবং অন্যদের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দেওয়া সহজ হয়ে যাওয়া, যাতে আমার জ্ঞান দ্বারা সমাজ, দেশ ও উম্মাহ উপকৃত হওয়া।

    হায়াত বা জীবনে বারাকাহ : জীবদ্দশায় বেশি বেশি এমন এমন কাজ করতে পারা বা নেক কাজে অবদান রেখে যাওয়া, যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে আর কবরে এর সওয়াব পেতে থাকা।

    স্বাস্থ্যে বারাকাহ : শরীর ভালো থাকা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, নীরোগ থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে শক্তিশালী হওয়া। অল্প পরিশ্রমেই দুর্বল হয়ে না যাওয়া।

    পরিবার ও সন্তান-সন্ততিতে বারাকাহ : পরিবারে শান্তি ও ভালোবাসা বজায় থাকা, একে অপরে প্রতি সহযোগিতা করা এবং সন্তানরা জ্ঞানী, নেককার ও আদর্শবান হয়ে গড়ে ওঠা।

    সমাজ-রাষ্ট্রে বারাকাহ : সমাজ ও রাষ্ট্রে সম্মানের সঙ্গে বেঁচে থাকা, ঈমান, আমল ও জীবনকর্ম সবকিছু সহজ হওয়া।

    মহান আল্লাহ আমাদের বরকতময় জীবন দান করুন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    23 November, 2026

    জীবন-জীবিকায় বরকত লাভের উপায়

    23 November, 2026

    খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.