Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»সারাদেশ»এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব
    সারাদেশ

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    SaraBy Sara23 November, 2026No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজ : চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে পত্র দেওয়া হয়েছে।

    বোর্ড সূত্র জানায়, চিঠিতে তলব করা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৩১টি প্রতিষ্ঠান কুমিল্লা জেলার। এ ছাড়া নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি এবং ফেনী জেলার চারটি প্রতিষ্ঠান রয়েছে।

    সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

    চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে সুস্পষ্ট কারণ ব্যাখ্যাসহ লিখিত জবাব দাখিল করতে হবে। পাশাপাশি মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে সংশ্লিষ্ট অধ্যক্ষদের সশরীরে বিগত ৫ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।

    বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৩১৩ জন।

    বোর্ড সূত্র মতে— কুমিল্লার ৩১টি প্রতিষ্ঠান হলো, বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোহনপুর পাবলিক কলেজ, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ। খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল অ্যাণ্ড কলেজ, ভোলইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডা. যোবায়দা হান্নান হাইস্কুল অ্যাণ্ড কলেজ, চলন মহাবিদ্যালয়, পয়ালগাছা ডিগ্রি কলেজ, ছোট শরীফপুর ডিগ্রি কলেজ, আগানগর আদর্শ কলেজ, শংকুচাইল ডিগ্রি কলেজ, ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ, আব্দুল গফুর ভূঁইয়া কলেজ, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ, লাকসাম মডেল কলেজ, সামছুল হক কলেজ, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ, আড্ডা ডিগ্রি কলেজ, শাহ্ শরীফ ডিগ্রি কলেজ, বদিউল আলম কলেজ, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ, দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজ, কাশীনগর কলেজ, সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাই স্কুল ও কলেজ ও হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ।

    নোয়াখালীর ১৫টি প্রতিষ্ঠান হচ্ছে, থানারহাট মডেল হাই স্কুল অ্যাণ্ড কলেজ, খলিলুর রহমান ডিগ্রি কলেজ, বাঁধেরহাট আবদুল মালেক কলেজ, হাতিয়া কলেজ, চৌধুরীহাট ডিগ্রি কলেজ, চর মটুয়া ডিগ্রি কলেজ, এম.এ হাসেম কলেজ, হাতিয়া কমিউনিটি কলেজ, সুলতানপুর হানিফ ভুঁইয়া স্কুল অ্যাণ্ড কলেজ, মাইজদী পাবলিক কলেজ, কানকিরহাট ডিগ্রি কলেজ, চাপরাশিরহাট ইসমাইল কলেজ, মেজর (অব.) আবদুল মান্নান কলেজ, জালাল উদ্দিন ডিগ্রি কলেজ ও চরজব্বার ডিগ্রি কলেজ।

    চাঁদপুরের ১৩টি প্রতিষ্ঠান হচ্ছে, চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ, সাচার ডিগ্রি কলেজ, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ, সুজাতপুর ডিগ্রি কলেজ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ, চিতোষী ডিগ্রি কলেজ, মুন্সী আজিম উদ্দিন কলেজ, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাইস্কুল এন্ড কলেজ, কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ।

    লক্ষ্মী ১১টি প্রতিষ্ঠান হলো, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, জিল্লুর রহিম কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, দালাল বাজার ডিগ্রী কলেজ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, রামগতি আহমদিয়া কলেজ, জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, আবদুল হাদী কলেজ ও দল্টা ডিগ্রি কলেজ।

    ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি প্রতিষ্ঠান হলো, মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ, সলিমগঞ্জ কলেজ, আলীম উদ্দিন জোবেদা কলেজ ও ছতুরা চান্দপুর স্কুল অ্যাণ্ড কলেজ।

    ফেনী জেলার চারটি প্রতিষ্ঠান হলো, খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজী মনির আহমদ ডিগ্রি কলেজ, আমিরাবাদ ভবনী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ।

    শিক্ষা বোর্ডের শোকজ নোটিশ পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন অধ্যক্ষ সোমবার ইত্তেফাক ডিজিটালকে বলেন, এই প্রথমবারের মতো এইচএসসিতে সকল বোর্ডের অভিন্ন জটিল প্রশ্নপত্র পেয়ে শুধু পরীক্ষার্থীরাই নয় শিক্ষকরা নাস্তানাবুদ হয়েছে। তাদের ভাষ্য, অধিকাংশ প্রতিষ্ঠানে ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞান বিষয়ে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। তাই জটিল ও মনগড়া প্রশ্নপত্র চাপিয়ে দিয়ে পরীক্ষায় ভাল পাসের হার আশা করা দুঃখজনক।

    কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজন বলেন, কেন ফলাফল বিপর্যয় ঘটেছে— এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের লিখিত জবাব চেয়েছি। আমরা তাদের লিখিত জবাব ছাড়াও সরাসরি কথা বলবো। কিভাবে ফলাফল আরও ভাল করা যায় এ বিষয়ে সবার মতামত জানবো। তবে কারও জবাব সন্তোষজনক না হলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sara
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    24 November, 2026

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    23 November, 2026

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.