Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    SaraBy Sara24 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশক ধরে চলা মার্কিন হামলা এবং নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি (২৯০ বিলিয়ন) ডলার দাবি করেছে ইরান। সোমবার ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা দেশটির আদালতের এই আদেশের কথা জানিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনা এবং এর পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতির বিষয়টিও এই দাবির অন্তর্ভুক্ত রয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এই ক্ষতিপূরণের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা দেশের অভ্যন্তরীণ আদালতগুলো থেকে আমেরিকানদের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের রায় আদায় করেছি।’

    পাশাপাশি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ায়’ উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

    রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান পুরো অঞ্চলজুড়ে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সে সময় তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এই পাল্টা হামলা চালিয়েছে।

    এর আগে, একটি শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতা স্মারকে এমন একটি ধারা অন্তর্ভুক্ত ছিল, যেখানে ইরানের ‘পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য’ ওয়াশিংটন এবং এর আঞ্চলিক অংশীদারদের অন্তত ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলারের একটি পরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়েছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sara
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    24 November, 2026

    এইচএসসিতে কম পাস করা ৭৯ কলেজের অধ্যক্ষকে জরুরি তলব

    23 November, 2026

    ৬ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে অল আউট বাংলাদেশ

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.