Author: Misu

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) ৭টা ৩৪ মিনিট পশ্চিম কলম্বিয়ায় এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কম্পনে প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাও কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার (ইউএনজিআরডি-এর মতে ৭৯ কিমি)। সোমবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন শুধু চোকোতেই সীমাবদ্ধ ছিল না। কলম্বিয়ার রাজধানী…

Read More

ডেস্ক নিউজ : সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম এবং তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী পবিত্র কুমার জানান, আসামিরা জামিনে থাকলে সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে উচ্চ আদালত থেকে হাজী মো. নজরুল ইসলাম ও বিশ্বজিৎ মণ্ডল ছয় সপ্তাহের জামিন…

Read More

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছে পেস আক্রমণ। স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকজন পেসারকে না পাওয়ায় কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে নাহিদ রানার চোটে বোলিং আক্রমণে যে ঘাটতি তৈরি হয়েছে, তা তুলে ধরেছেন তাসকিন আহমেদ। সতীর্থকে মিস করার কথা জানিয়ে নাহিদ রানাকে বিশ্ব ক্রিকেটের ‘বড় হুমকি’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। তবে সিরিজ শুরুর আগেই চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। শরিফুল ইসলামও দলে না থাকায় বাংলাদেশের পেস আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি দেখা…

Read More

ক্রীড়া ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার বিপক্ষে ৮৯ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জিতল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এদিন ৭৪ বল বাকি থাকতেই সাত উইকেটের বড় জয় পায় তারা। এই জয়ে দুই ম্যাচ সিরিজে মালয়েশিয়াকে ২-০ তে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ এইচপি। মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন দুই ওপেনার জিসান ও জাওয়াদ আবরার। ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে শুরু করেন জিসান। মালয়েশিয়া বোলারদের ওপর ঝড় চালান আবরার। তবে, ইনিংস লম্বা করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সমান দুটি করে চার ও ছক্কায় ৮ বলে ২৩ রানের ইনিংস…

Read More

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও কাটেনি রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডনকে গ্রেপ্তারের পর সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর ঘটনা ঘটে। তদন্ত সংশ্লিষ্টদের বরাতে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, সালমান শাহর স্ত্রী সামিরার…

Read More

ডেস্ক নিউজঃ ঢাকার ওপর জনসংখ্যা ও কর্মসংস্থানের চাপ কমাতে রাজধানীর আশপাশের জেলাগুলোকে দ্রুত কমিউটার ট্রেন নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এমন যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ঢাকার বাইরে থাকা মানুষ দুই থেকে আড়াই ঘণ্টায় রাজধানীতে এসে দিনের কাজ শেষে নিজ গন্তব্যে ফিরতে পারেন। সোমবার (১০ আগস্ট) কমলাপুর রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকার ওপর চাপ কমানো এবং আশপাশের অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ করাই কমিউটার নেটওয়ার্ক সম্প্রসারণের মূল লক্ষ্য। এ ধরনের রেল যোগাযোগ বাড়লে ঢাকামুখী স্থায়ী আবাসনের প্রবণতাও কমবে। ঢাকা-গোপালগঞ্জ…

Read More

আবহাওয়া ডেস্কঃ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দেশের চার বিভাগে। অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সোমবার (১০ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে…

Read More

বিনোদন ডেস্কঃ মাত্র তিন সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত করলো ক্রিস্টোফার নোলানের নতুন ধামাকা ‘দ্য ওডিসি’। হলিউডের এই মাস্টারমাইন্ড পরিচালকের সিনেমাটি কেবল উত্তর আমেরিকা থেকেই পকেটে পুরেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। বিশ্ববাজার থেকে আয় হয়েছে আরো বেশি। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। ফলে বৈশ্বিক মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারের বেশি। ক্রিস্টোফার নোলান ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কারও পেয়েছেন। কিন্তু ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর বক্স অফিসে এত বড় সাফল্য আসেনি তার। ২০০৯ সালে তার ‘দ্য ডার্ক নাইট’ ও ২০১২ সালে দ্য ডার্ক নাইট রাইজেস ১ বিলিয়ন ডলার আয় করেছিল। সে…

Read More

ক্রীড়া ডেস্কঃ ফুটবল অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি চরম বিরোধীতার মুখে রয়েছেন। এমন পরিস্থিতিতে ফিফা এবং ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন। কনফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব নিয়ে সাম্প্রতিক বিতর্কের মূল বিষয়টি ছিল খেলার সততা এবং যারা এর নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তাদের সততা। এই প্রকল্পের আওতায় ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা ছিল, যার ২১ শতাংশ মালিকানা একটি…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সরব হওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার তীব্র সমালোচনার মুখে অবশেষে সংসদে বিস্তারিত আলোচনায় সায় দিল কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলোর টানা দাবির মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলনরত ছাত্রদের ওপর নেওয়া পদক্ষেপর ব্যাখ্যা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তবে আলোচনা ও মন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীদের সংসদকক্ষে কোনো প্রকার হট্টগোল বা গোলযোগ না করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজিজু জানান, ছাত্র আন্দোলন এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে সরকার সংসদে বিশদ আলোচনা করতে সম্পূর্ণ রাজি। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেবেন কিংবা সরকার যখন জবাব দেবে, তখন বিরোধী শিবির যেন…

Read More