ডেস্ক নিউজঃ দেশের প্রশাসনিক প্রধান কার্যালয় বাংলাদেশ সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলানগরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সচিবালয় এলাকায় নতুন কোনো ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার (বুধবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে। প্রকল্পটি নিয়ে শিগগিরই পরিকল্পনা কমিশনে একটি আন্তমন্ত্রণালয়…
Author: Misu
ডেস্ক নিউজঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর এখন পর্যন্ত বাংলাদেশ বিমানসহ চারটি এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটের বিষয়ে আজ সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানাবে এয়ারলাইনসটি। গতকাল রবিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানায়। বাতিল হওয়া আটটি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের দুটি ও ইউএস বাংলার একটি ফ্লাইট রয়েছে। আর সৌদি এয়ারলাইনসের রয়েছে তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট। গত শনিবার রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত…
ডেস্ক নিউজঃ দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ভাসমান টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে এসব বিষয়ে আলোচনা করেন সফররত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি,…
ডেস্ক নিউজঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলাকালে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটেছে। শুনানি চলাকালে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রসিকিউশনের উদ্দেশে বলেন, ‘এত অধৈর্য হচ্ছেন কেন।’ একপর্যায়ে সাক্ষীর বক্তব্য নিয়ে মন্তব্য করায় ট্রাইব্যুনাল পলককে থামিয়ে কম কথা বলতে সতর্ক করেন। রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে বিচারকাজ চলাকালে এ পরিবেশের সৃষ্টি হয়। এদিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা মাহদী আমিন। জবানবন্দির একপর্যায়ে প্রসিকিউটর…
ডেস্ক নিউজঃ যানজট এড়িয়ে যাত্রী পরিবহনের লক্ষ্যে চালকবিহীন বৈদ্যুতিক যান বা পডভিত্তিক নতুন পরিবহনব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এসব ছোট যান নির্দিষ্ট আলাদা পথে চলবে। প্রতিটি পডে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন যাত্রী উঠতে পারবেন। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই যানগুলো যাত্রীদের চাহিদা অনুযায়ী সরাসরি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেবে। রবিবার দুবাইয়ের ব্লু ওয়াটার্স এলাকায় ‘দুবাই গ্লাইডওয়েজ’ নামের স্বয়ংক্রিয় গণপরিবহনব্যবস্থার চার সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)। প্রচলিত বাস বা অন্যান্য গণপরিবহনের মতো নির্দিষ্ট সময়সূচির ওপর নির্ভর না করে যাত্রীদের চাহিদা অনুযায়ী এসব যান…
ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গোৎসবের লম্বা ছুটি সামনে রেখে পর্যটকদের বরণে পুরোপুরি প্রস্তুত পার্বত্য চট্টগ্রাম। আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোতে অগ্রিম বুকিংয়ের ধুম পড়েছে। এরই মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের হোটেল-মোটেলগুলোর প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিনোদনকেন্দ্রগুলোকে নতুন রূপ দেওয়া হয়েছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের বিখ্যাত ঝুলন্ত সেতু সংস্কার ও রঙ করা হয়েছে, মেরামতের পর প্রস্তুত করা হয়েছে কাপ্তাই হ্রদের পর্যটকদের জন্য প্রায় ১০০টি ট্যুরিস্ট বোট। পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক ও অন্যান্য পর্যটনকেন্দ্রে সাজসাজ রব বিরাজ করছে। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের সুন্দর পরিবেশে ঘুরিয়ে আনার…
ক্রীড়া ডেস্কঃ ভিয়ারিয়ালের বিপক্ষে গোলের আনন্দের মাঝেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে। প্রতিপক্ষের ডিফেন্ডার নাথান সালিবার চুল টানার ঘটনায় তার গোল বাতিলের পাশাপাশি সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে এ ঘটনার জন্য রিয়াল মাদ্রিদের সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। অন্যদিকে, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ হোসে মরিনিয়ো ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন এড়িয়ে গেছেন। শনিবার লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস লেখেন, ‘আনন্দটা রয়ে গেছে। তবে আমার দল ও সমর্থকদের কাছে দুঃখিত।’ চলতি মৌসুমে নিজের সেরা ছন্দে না থাকায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতে ভিনিসিয়ুসকে একাদশে রাখেননি…
ডেস্ক নিউজঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিবৃতিতে আরও বলা হয়, ১০ অক্টোবরের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ নিহত বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং আহত সকলের দ্রুত…
ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। রোববার (১১ অক্টোবর) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। মায়ামির গোল উৎসবের শুরুটা হয়েছিল সুয়ারেজকে দিয়ে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে। বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-০ করেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে করেন নিজের দ্বিতীয় গোলটি। এতে চলতি মৌসুমে মেসির লিগ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ।…
ডেস্ক নিউজঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিবৃতিতে আরও বলা হয়, ১০ অক্টোবরের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ নিহত বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং আহত সকলের দ্রুত…