বিনোদন ডেস্কঃ ২০২৫ বেশ ভালো কাটলেও বছরের শেষ দিক থেকে খানিকটা বিপাকেই রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাকে ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। সেসব বিতর্কের রেশ ধরেই এবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করলেন, একটি মহলের কাছ থেকে ‘টার্গেট’ হচ্ছেন অভিনেত্রী। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন লেখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা…
Author: Misu
আন্তর্জাতিক ডেস্কঃ দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর আফগানিস্থানে সবচেয়ে বড় হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির বিমান হামলায় আফগানিস্তানের নাঙ্গারহার ও পাকতিকা প্রদেশে বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে শিশুও রয়েছেন। শনিবার রাতভর ওই হামলায় ধ্বংসস্তূপের নিচে মরদেহ চাপা পড়েছে। এতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন। উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধারে অংশ নিয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে সাতটি স্থানে হামলা চালিয়েছে। কয়েকদিন আগে পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। সেনারা ইসলামিক স্টেটের একটি শাখা এবং তাদের সহযোগীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নাঙ্গারহার প্রদেশের একটি…
ডেস্ক নিউজঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ তথ্য জানান। আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘কবে নাগাদ চালু হবে এটাতো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা…
ক্রীড়া ডেস্কঃ ব্যাংককে রাইজিং স্টারস নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল আজ। শিরোপার লড়াইয়ে ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১টায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে টাইগ্রেসরা। টুর্নামেন্টের প্রথম আসর ২০২৩ সালে ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। সেবার লাল-সবুজের প্রতিনিধিদের ৩১ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা। আজ সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। শিরোপার লড়াইয়ের ম্যাচে ভারতকে হারাতে মুখিয়ে আজ মেয়েরা। গতকাল এক অডিও বার্তায় পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা জানান, ভারত বধের আত্মবিশ্বাসের কথা। বলেন, ‘আমরা গ্রুপ পর্বের…
আবহাওয়া ডেস্কঃ শীতের বিদায় না হতেই বাড়তে শুরু করেছে সূর্যের তাপমাত্রা। গত কয়েক দিন ধরে দিনের বেলা গরম বেশ অনুভূত হচ্ছে। বসন্তে সাধারণত বৃষ্টির দেখা কম মিললেও এবার ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এ বৃষ্টি স্বস্তি না এনে রাতের তাপমাত্রা বাড়াতে পারে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয়…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে ভ্রাতৃপ্রতিম দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ আসন্ন পবিত্র হজ নিয়ে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে অফিস করতে আসেন। এ সময় মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ডেস্ক নিউজঃ ঢাকার গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসার সামনে থেকে ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। বারবার সরে যেতে বলা হলেও নির্দেশনা না মানায় শনিবার সন্ধ্যার পর তাদের থানায় নেওয়া হয়। আটকরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)। গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, ‘তারা ভিক্ষুক, সেখানে তারা অবস্থান করছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বার বার সরে যেতে বললেও তারা শুনছিলেন না। পরে আমাদের জানালে ইফতারের পর তাদেরকে থানায় নিয়ে আসা হয়।’ তিনি আরও বলেন, ‘তেমন…
বিশেষ সংবাদদাতা, কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের জান্নাতবাগ এলাকায় এক কুখ্যাত ভূমিদস্যুর আগ্রাসনে উচ্ছেদের মুখে পড়েছেন অশীতিপর বৃদ্ধ এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। বহু বছরের তিল তিল করে গড়া নিজের বসতবাড়িটি রক্ষায় এখন দ্বারে দ্বারে ঘুরছেন এই প্রবীণ নাগরিক। জীবনের শেষ প্রান্তে এসে জানমালের নিরাপত্তা চেয়ে তিনি স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৯৯৬ সালে কলাতিয়া মৌজার ঘাটারচর (বর্তমান জান্নাতবাগ) এলাকায় ‘আহম্মদপুর হাউজিং প্রকল্পের’ আওতায় ৪ কাঠা (৬.৫০ শতক) জমি ক্রয় করেন উক্ত শিক্ষক। ২০০৪ সালে তিনি সেখানে টিনশেড ঘর তুলে ভাড়া দেন। ২০০৭ সালে তার প্লটের ঠিক পেছনে মহিউদ্দিন আহমদ নামে জনৈক ব্যক্তি ”মহিউদ্দিন ইঞ্জিনিয়ারিং” নামে একটি ছোট…
বিশেষ প্রতিবেদকঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা, অপপ্রচার এবং শ্রমিক সংগঠনকে ঘিরে দ্বন্দ্বের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর নেতাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা অভিযোগ, রাজনৈতিক অপপ্রচার এবং সহিংস হামলার পথ বেছে নিয়েছে। এতে করে নওয়াপাড়া নদীবন্দরে কর্মরত শ্রমিকদের মধ্যে উদ্বেগ, ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর-এর গোল্ডেন টু (গোল্ডেল-২) ঘাট এলাকায় ফেডারেশনের নওয়াপাড়া শাখার অফিস সচিব মোঃ নিয়ামুল হক রিকোর ওপর সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় রিকো…
ডেস্ক নিউজঃ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।