আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে একজন শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল(ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে গত ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার(৬ আগস্ট) এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, একই সময়ে শত শত শিশু আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। সংস্থাটি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সঙ্গে জড়িত পক্ষগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেইগবেডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও গড়ে প্রতিদিন একটি করে শিশু প্রাণ হারায়, তা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।…
Author: Misu
ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মির্জাপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। এই পরিস্থিতিতে বিদ্যুৎ অফিসে ঢুকে আব্দুল লতিফ (৩৩) নামে এক লাইনম্যানকে বেধড়ক পিটুনির খবর পাওয়া গেছে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার জামুর্কি পল্লী বিদ্যুৎ অফিসের সাব-স্টেশন অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার পর পল্লী বিদ্যুৎ বিভাগ বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। জামুর্কি বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বৃহস্পতিবার লাইনম্যান আব্দুল লতিফ অফিসে কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৪০ জনের একদল লোক লাঠিসোঁটা নিয়ে অফিসে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে লাইনম্যান আব্দুল লতিফের ওপর…
ক্রীড়া ডেস্ক : চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না শরিফুল ইসলাম। তবে বাংলাদেশ দলের জন্য সুখবর পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি করছেন বাঁহাতি এই পেসার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি। জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ চোটে আক্রান্ত হয়ে দেশে ফিরতে হয়েছিল শরিফুলকে। বিশ্রাম শেষে গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেন তিনি। ধাপে ধাপে তার বোলিংয়ের চাপ বা ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে। বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ফিটনেস পরীক্ষার নির্ধারিত সময়ও এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের জন্য যে পরিমাণ বোলিং ওয়ার্কলোড দরকার, সেটি পূরণ…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে সিউল পুলিশ। পুলিশ কেএফএর কার্যালয়ে তল্লাশির পর বেশ কিছু নথি জব্দ করেছে। সাবেক কোচ হং মিয়ং-বোর নিয়োগ কাজে বাধা দেওয়ার অভিযোগের তদন্ত চলছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। ৫৭ বছর বয়সী হং গত জুনে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। ২০২৪ সালে হংকে নিয়োগ দেওয়ার পর থেকেই কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে দলটি…
বিনোদন ডেস্ক : ওপার বাংলার লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংগীতশিল্পী ‘ময়না ছলাৎ ছলাৎ’ এবং ‘সোনা বন্ধু রে’র মতো অসামান্য সব জনপ্রিয় লোকগানের মাধ্যমে বাংলা গানের জগতে ব্যাপক পরিচিতি লাভ করেন। পরিবার জানায়, সোমবার (৩ আগস্ট) তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (৬ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী। স্বাগত দে জাদুকরী ও প্রাণবন্ত কণ্ঠে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে সুরেলা কণ্ঠ ও আবেগঘন…
ডেস্ক নিউজঃ সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার কন্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবন ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ সময়…
ডেস্ক নিউজঃ অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ক্যাফে আমাজন। বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জোড়া ভেন্যুতে গ্র্যান্ড লঞ্চ করবে ক্যাফে আমাজন। আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল ঢাকার দুটি পৃথক ও বর্ণাঢ্য ভেন্যুতে দিনব্যাপী থাকবে উদ্বোধনী আয়োজনের নানা পরিকল্পনার নজরকাড়া বাস্তবায়ন। উদ্বোধনী দিনের প্রথম পর্ব সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোর’-এ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, PTT সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা…
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ লেবাননে তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ২ জন সেনা নিহত ও ৪ জন আহত হওয়ার পর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই সংবাদের বিশদ বিবরণ প্রকাশ করা হয়েছে। রেডিওর তথ্য অনুযায়ী, একটি ভবনে নিরাপত্তা তল্লাশি চালানোর সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সেনাসদস্যদের এই প্রাণহানি ঘটে। তবে উক্ত বিস্ফোরকটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পূর্বে নাকি পরে স্থাপন করা হয়েছিল সে বিষয়ে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি। প্রাথমিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতির ‘স্পষ্ট…
ডেস্ক নিউজঃ কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি (এমএলএনজি) টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (৫ জুলাই) রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়। প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালটির যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো সফলভাবে আনলোড করা গেলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত বাড়ানো…