Author: Misu

ডেস্ক নিউজ : ভোলার বোরহানউদ্দিনে টিফিনের সময়ে বাড়িতে খেতে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টার পর এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। এর আগে, গত ২৬ জুলাই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, গত ২৬ জুলাই দুপুরে স্কুলের টিফিন বিরতির সময় বাড়ি ফেরার পথে জিহাদ নামের এক কিশোর ওই শিক্ষার্থীকে কৌশলে…

Read More

ক্রীড়া ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের বহুল আলোচিত বিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই তারকা জুটি। প্রতিবেদন অনুযায়ী, মাদেইরার রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর শহরের বিলাসবহুল পাঁচতারা সাভয় প্যালেস হোটেলে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি মায়োর্কায় অবকাশযাপনের সময় দুজনকে হীরার আংটি পরিহিত অবস্থায় দেখা গেলে বিয়ের গুঞ্জন…

Read More

ক্রীড়া ডেস্ক : রিংয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন রেসলিং কিংবদন্তি ‘দ্য বিস্ট’ ব্রক লেসনার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ার পর পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ডব্লিউডব্লিউইর ১০ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন। মঙ্গলবার জনপ্রিয় ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে হাজির হয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানান ৪৯ বছর বয়সী এই রেসলিং কিংবদন্তি। নিশ্চিত করেন, গত শনিবার ডব্লিউডব্লিউই সামারস্লামের মঞ্চে ওবা ফেমির বিরুদ্ধে অনুষ্ঠিত ‘হেল ইন আ সেল’ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই। অবসরের আবেগঘন মুহূর্তে লেসনার বলেন, আমি আজ পুরো বিশ্বকে জানাতে এসেছি যে, আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। শনিবারের রাতটি আমার জন্য অত্যন্ত আবেগের ছিল।…

Read More

বিনোদন ডেস্ক : হলিউডের ইতিহাস ও আন্তর্জাতিক বক্স অফিসকে রীতিমতো ওলটপালট করে দিয়ে মাত্র ৬ দিনে শতকোটি ডলার (১ বিলিয়ন ডলার) আয়ের অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে সোনি ও মার্ভেলের যৌথ প্রযোজনায় তৈরি নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ডের প্রধান চরিত্রে অভিনয় করা এই ওয়েব-স্লিংগিং সুপারহিরো আয়ের গতিতে পেছনে ফেলে দিয়েছে সাম্প্রতিক সব রেকর্ডকে। চলচ্চিত্র ইতিহাসের ইতিহাসে এর চেয়ে কম সময়ে মাত্র একটি চলচ্চিত্রই শতকোটি ডলার ছুঁতে পেরেছিল; ২০১৯ সালের মার্ভেল মহাকাব্য ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মাত্র এক সপ্তাহান্তে (ওপেনিং উইকএন্ডে) ১.২ বিলিয়ন ডলার আয় করে তালিকার শীর্ষে অবস্থান করছে। মুক্তির প্রথম চার দিনেই কেবল উত্তর আমেরিকার বাজার থেকেই ৪০৭ মিলিয়ন…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ নেপলস অঞ্চলে গত সপ্তাহের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১০ কোটি ইউরো সহায়তা বরাদ্দ করেছে ইতালি সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী এ তথ্য জানান। গত শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ৪ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি গত ৪০ বছরের মধ্যে নেপলস এলাকায় সবচেয়ে শক্তিশালী ছিল। এতে প্রায় ৭০০ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। ভূমিকম্পে ২৬ জন আহত হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অধিকাংশই শহরের পশ্চিমে অবস্থিত পোজুওলি এলাকার যেখানে সরিয়ে নেওয়া বেশিরভাগ মানুষ বসবাস করতেন। মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি বলেন, বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজে ব্যবহার করা হবে।…

Read More

ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে কাছে ডেকে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এসব কথা জানান। তিনি…

Read More

আবহাওয়া ডেস্কঃ মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে- মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। বুধবার (৫…

Read More

ডেস্ক নিউজঃ বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে সপ্তমবারের মতো পানি বিপৎসীমা অতিক্রম করলো। তিস্তার পানি বাড়ার ফলে রংপুরের গঙ্গাচড়াও কাউনিয়া উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে পানি বৃদ্ধির ফলে গঙ্গচড়া উপজেলার নোহারী, লক্ষীটারি, মর্নেয়া ইউনিয়নে নদী ভাঙন দেখা দিয়েছিল। ভাঙনে অর্ধশত বসতভিটা, আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। বুধবার বেলা ৩টায় তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার বেলা ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ আগে সকাল ৯টায় বিপৎসীমার ১৪…

Read More

ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পথ হারালে এই জাদুঘরই জাতিকে নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে। বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেবো। আমাদের চিন্তায় যদি কোনো গাফিলতি আসে, এখান থেকেই তার ঠিকানা খুঁজে আবার নতুন করে যাত্রা শুরু করবো।’ তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এ জাদুঘরের বৈশিষ্ট্য…

Read More

ডেস্ক নিউজঃ স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট বিজয়ের দিন এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বীর ছাত্র-জনতা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং ‘রাহুমুক্ত’ হয় বাংলাদেশ। বীর ছাত্র-জনতার রক্তস্নাত এই দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদের পতন এবং দেশে জনগণের ভোটাধিকার ও…

Read More