Author: Misu

বিনোদন ডেস্ক  : বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সম্মতিতেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই তারকা জুটি। রবিবার নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ ও প্রীতম। পোস্টে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ায় ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তারা আরও জানান, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। নিজেদের মধ্যে আলোচনাকরে এবং পরিবারের সমর্থন নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রায় ৫ বছর প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেছিলেন।

Read More

স্বাস্থ্য ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৪ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট…

Read More

ডেস্ক নিউজঃ দেশের অন্যতম প্রধান ও আধুনিক কেনাকাটা, জীবনধারা ও বিনোদনের সেরা ঠিকানা বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-১ অ্যাট্রিয়ামে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্যাশন শো, সেলিব্রিটি ফ্ল্যাশমব ও বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানের শুরুতে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) বলেন, “আজ আমরা বসুন্ধরা সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য একত্রিত হয়েছি। এই বিশেষ দিনে আমাদের সম্মানিত ক্রেতা,…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে থাকা দুই কোটিরও বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের খরচ কিছুটা লাঘব করতে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ দেওয়া হবে। কংগ্রেস মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচি উন্নয়নে ওই তহবিলে দুই বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি। হোয়াইট হাউস পরিকল্পনার কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। যোগ্য অধিকাংশ প্রবীণ অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের সরাসরি ব্যাংক হিসাব নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত…

Read More

ডেস্ক নিউজঃ তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। অক্টোবরের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়।

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে তেল ও ডিজেলের দাম আকস্মিকভাবে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। আল জাজিরার প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এক মাস আগে এই দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজারবিষয়ক বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসনের মতে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ ইউরোপ আগে সৌদি…

Read More

ডেস্ক নিউজঃ নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আধুনিক টেকসই প্রতিযোগিতা মূলক পর্যটন খাত গড়ে তুলে বাংলাদেশকে পর্যটন হাব হিসেবে গড়ে তুলবে সরকার চায়।  শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে বিশ্ব পর্যটন দিবস পালন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‌বর্তমানে জিডিপিতে পর্যটন খাতের অবদান ২ থেকে ৩ শতাংশ। যা ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার। অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড চালু করা হয়। টেকসই পর্যটন, উদ্ভাবন, সেবার মান, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজেদের শর্তে অনড় থাকার কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরানের সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধই থাকবে। গালিবাফ জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান সাত দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করার পর যুক্তরাষ্ট্র একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরানের কাছে কিছু প্রস্তাব পাঠিয়েছে। তবে এসব প্রস্তাবের পরও ইরানের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি। তিনি বলেন, ওয়াশিংটনের বোঝা উচিত- একতরফা দাবি চাপিয়ে দিয়ে সময়ক্ষেপণের দিন শেষ হয়ে গেছে। ইরানের অবস্থান এখনও ‘স্পষ্ট ও চূড়ান্ত’। সাত…

Read More

ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামো অনুযায়ী প্রায় তিন মাসের বকেয়া বেতন বা এরিয়ার একসঙ্গে পাবেন। তবে কে, কত টাকা পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) ওপর। এ কাজ শুরু হবে আগামীকাল সোমবার থেকে। কাজটি ২০ অক্টোবরের মধ্যে শেষ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাসের পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এ জন্য চাকরিজীবীদের নির্ধারিত পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে হবে। প্রথমে পরিচয়সংক্রান্ত তথ্যের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল…

Read More

ডেস্ক নিউজঃ সময়ের ব্যবধান মাত্র ৭৫ মিনিট। এর মধ্যে তিনবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) । ইএমএসসির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে ওঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়। মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি…

Read More