Author: Misu

আবহাওয়া ডেস্কঃ দেশের ৯ জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবলে তীব্র বিতর্ক তৈরি হলেও, এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল ফুটবল ফেডারেশনগুলো উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পেতে পারে।  নতুন পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই প্রতিষ্ঠানের আওতায় বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি, লাইসেন্সিংসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। ফিফার পরিকল্পনা হলো, নতুন প্রতিষ্ঠানের একটি ক্ষুদ্র অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এর সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ বিলিয়ন ডলার। এই প্রক্রিয়ার মাধ্যমে…

Read More

ডেস্ক নিউজ : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন মার্কিন এই বিশেষ দূত। এর আগে বুধবার (২৯ জুলাই) সার্জিও গোরের সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ শেষ করেছে দেশটি। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে। বুধবার (২৯ জুলাই)  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানান, টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটারের বেশি করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স আল-ওয়ালিদ প্রকল্পে কর্মরতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মাধ্যমে কয়েক বছর ধরে স্থগিত থাকা প্রকল্পটি পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। আল-ওয়ালিদ বলেন,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বুধবার এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে বাংলাদেশের সঙ্গে এই প্রত্যাবাসন মিয়ানমার কবে শুরু করবে, সে বিষয়ে কোনো সময় জানাননি আনোয়ার ইব্রাহিম। বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে এটিই প্রথম পদক্ষেপ। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অন্যতম বড় আশ্রয়স্থল বাংলাদেশ ও মালয়েশিয়া। দেশ দুটিতে এই অঞ্চলের অন্যতম বৃহৎ রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী বাস করছে। এর মধ্যে ২০১৭ সাল থেকে মিয়ানমারের সামরিক বাহিনী ও…

Read More

ডেস্ক নিউজ : চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটা এই দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মোরশেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন মোরশেদ। এ সময় পেছন দিক থেকে একটি পিডিবির শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে এগোচ্ছিল। ট্রেনের ইঞ্জিন পেছনে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করলেও ভিডিওতে…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ব্যবসায়িক মূল্যেও নতুন রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য ১১ শতাংশের বেশি বেড়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এটি টানা দ্বিতীয় বছর আইপিএলের ব্যবসায়িক মূল্যে দুই অঙ্কের প্রবৃদ্ধি। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বসেরা ক্রিকেটারদের আকর্ষণ, সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী বাণিজ্যিক কাঠামো তৈরি করেছে লিগটি। আইপিএলের আর্থিক শক্তির বড় উদাহরণ হিসেবে চলতি বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।…

Read More

ক্রীড়া ডেস্ক : সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে। বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলানো লিটন এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) টাইগারদের নেতৃত্ব দেবেন। ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই। বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পর বোর্ড সভাপতি তামিম ইকবাল…

Read More

বিনোদন ডেস্ক : মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুলাই দেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্রসহ, সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ সিনেমা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেনডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন ও ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে মার্ক রাফেলোও রয়েছেন এই ছবিতে। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে, যার চরিত্রটি এখনো রহস্যে…

Read More

ডেস্ক নিউজঃ আজ ২৯ জুলাই, বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক বাঘ দিবস’। বাঘের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং বাঘ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ (বুধবার, ২৯ জুলাই) ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সুন্দরবনের চারটি রেঞ্জে স্থানীয়দের অংশগ্রহণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে ‘আন্তর্জাতিক বাঘ দিবস’ পালিত হচ্ছে। কেমন আছে সুন্দরবনের বাঘ দেশে রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল সুন্দরবনে একসময় চার শতাধিক বাঘ ছিল। সর্বশেষ ২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি। এর আগে ২০১৫ সালের বাঘশুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালে…

Read More