Author: Misu

আবহাওয়া ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বেড়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে…

Read More

ডেস্ক নিউজঃ সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। এই সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিটিএমএ-এর সভাপতি। শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হওয়ার বিষয়টি দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিশ্চিত করেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও বিভিন্ন ভবনের ধ্বংস্তূপে অনুসন্ধান তৎপরতা জারি আছে। বুধবার (২৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর কুমামোতো শহরের একটি শপিংমলে উদ্ধার অভিযান চলছে। সেখানে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, মঙ্গলবার রাতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, এমনকি এখনও বিভিন্ন ধ্বংস্তূপের তলায় আটকা পড়া লোকজন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের অধিকাংশ সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী অবস্থান’ রয়েছে। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, “আমি এক ঘণ্টারও কম সময়ে তাদের বেশিরভাগ সেতু ধ্বংস করে দিতে পারি… আমি বিদ্যুৎকেন্দ্রগুলো অচল করে দিতে পারি, একদিনের মধ্যেই তাদের সব বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে।” তিনি বলেন, “মানুষ চায় আমি যেন তাই করি… আমার মনে হয় প্রায় ৯ কোটি ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন, সেতুবিহীন হয়ে পড়বে… এটি একটি অত্যন্ত নাজুক ভারসাম্য। আমার মনে হয় এই মুহূর্তে…

Read More

ডেস্ক নিউজ : বাংলাদেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এজন্য আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানের সুযোগ তৈরি করে জানাবেন বলে তারেক রহমানকে জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব বলেন। প্রতিমন্ত্রী জানান, আমরা আশা করছি দুই সপ্তাহ পর ত্রুটিপূণ ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পুরোপুরি চালু করা যাবে। গ্যাস সংকটে সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৭ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেন। যা আজ আমাদের শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে হস্তান্তর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : নাসার ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে স্পেসএক্স। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের ১৩তম পরীক্ষামূলক ফ্লাইটে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নির্ধারিত স্থানে অবতরণ করেছে রকেটটি, যা ভবিষ্যতের চন্দ্র ও মঙ্গল অভিযানের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ২০২৮ সালের মধ্যে আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নে স্টারশিপ রকেটের সফলতা আরও একধাপ এগিয়ে দিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও স্পেসএক্সকে। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই পুনর্ব্যবহারযোগ্য রকেটের ১৩তম পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্টারশিপ রকেটটি…

Read More

ডেস্ক নিউজ : বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি স্পারের প্রায় ৬৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে ১২ জুলাই এই বাঁধের সামনের অংশের ৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়। এতে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় পড়েছেন নদী পাড়ের মানুষ। তারা বাধ্য হয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার নিচ…

Read More

ক্রীড়া ডেস্ক : দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পেনের সাবেক ফুটবলার বোরহা ফেরের। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্প্যানিশ ফুটবল অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। বোরহা ফেরেরের মৃত্যুতে শোক জানিয়েছে স্পেনের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক এই ফুটবলারের অবদান, পেশাদারিত্ব এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে তার স্মৃতি তুলে ধরা হয়। রিয়াল মাদ্রিদের সভাপতি ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ২০০২-২০০৩ মৌসুমে ক্লাবের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলা বোরহা ফেরেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব। বিবৃতিতে…

Read More

ক্রীড়া ডেস্ক : শিরোপার লড়াইয়ে বাংলাদেশের সামনে এবার পরিচিত প্রতিপক্ষ। উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে আসা লাল-সবুজের দল কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ট্রফির জন্য লড়বে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে পরাজিত করে শিরোপা মঞ্চ নিশ্চিত করে পাকিস্তান। রাউন্ড রবিন পর্বে বাংলাদেশের একমাত্র পরাজয় এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। সেই ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ সেটে হেরেছিল বাংলাদেশ। ফলে বুধবারের ফাইনালটি হরসিত-সুজনদের জন্য শুধু শিরোপা জয়ের লড়াই নয়, আগের হারের জবাব দেওয়ারও সুযোগ। চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান। ছয় দলের এই প্রতিযোগিতায় রাউন্ড…

Read More

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র ও জনপ্রিয় চিত্রনায়ক টাইগার শ্রফ এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করতে চলেছেন। ভারতের অন্যতম প্রাচীন ও বিখ্যাত টুর্নামেন্ট ডুরান্ড কাপে মুম্বাই এফসির হয়ে খেলার কথা রয়েছে তার। মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে টাইগার বর্তমানে দলের সঙ্গেই নিয়মিত অনুশীলন করছেন এবং আগামী সপ্তাহে শুরু হওয়া গ্রুপ পর্বের ম্যাচে শিলংয়ে দলের সঙ্গে তার যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। জোহেব আমরানি জানান, ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সারস লিগে টাইগারের ফুটবল প্রতিভা ও খেলাটির কৌশলগত দক্ষতার বিষয়টি তাদের নজরে আসে। এরপরই তাকে ক্লাবে অনুশীলনের আমন্ত্রণ জানানো হয়। তবে নিরাপত্তার বিষয়টি…

Read More