Author: Misu

ডেস্ক নিউজ : বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক অ্যাডভোকেট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে তিনি শহর থেকে নিজ এলাকা গোটা পাড়ায় ফিরছিলেন। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরেফিন বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে নিজাম উদ্দীন শান্ত নামে এই আইনজীবী শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : উপকূলের দিকে এগোচ্ছে টাইফুন নউল। এতে চীনের দক্ষিণাঞ্চল থেকে ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রেল চলাচলও স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে। শনিবারও আবহাওয়া কেন্দ্র চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর বহাল রেখেছে। এর আগে তারা জানিয়েছিল, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু অংশে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। মূলত প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় এখন থেকে তিনি একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলাবেন। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে…

Read More

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারার পর কঠিন সমালোচনার মুখে পড়েছিল ভারত। টানা ছয় ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৯০ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে ভারত। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লু। শনিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। ইনিংসের শুরুতে বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ব্যাটিং করলেও ২০ বলে ২৬ রান করে বিদায় নেন। অন্য ওপেনার অভিষেক শর্মাও বড়…

Read More

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে যোগ হলো নতুন এক মাইলফলক। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে নরিচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। শনিবার অনুষ্ঠিত ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেলেও ব্যক্তিগতভাবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে ফারহানের জন্য। মাঠে নেমেই নিজের সামর্থ্যের আভাস দেন তিনি। ম্যাচে তার নেওয়া একটি শট নরিচ গোলরক্ষক দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ফুলহ্যামের একাডেমিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে সুযোগ পেয়েছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। পরে অনূর্ধ্ব-২১…

Read More

বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। সংক্রমণের কারণে ১০২ ডিগ্রি তীব্র জ্বরে ভোগায় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে পাঁচ দিনের সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ কারণে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া দেশটিতে চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি। একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল বলে জানান শাবানা আজমি। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে আইসোলেশনে থাকার…

Read More

ডেস্ক নিউজঃ দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের বাধা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ শুরু হয়েছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করতে সক্ষম হয়েছে। তিনি জানান, এই শিল্পকে সরকার জাতীয়…

Read More

ডেস্ক নিউজঃ মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি…

Read More

আবহাওয়া ডেস্কঃ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  পূর্বাভাসে বলা হয়, আজ দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে রাখা বোমাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। ডিএমপি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরবর্তীতে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে…

Read More