ডেস্ক নিউজ : দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদ শূন্য হওয়ায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ (শুক্রবার) বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি। তিনি আরও বলেন, পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয়…
Author: Misu
আন্তর্জাতিক ডেস্ক : নিট এর প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সূত্র। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের মতে, ‘পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, তবে সরকার এ বিষয়ে মন্ত্রীর পাশেই রয়েছে।’ এদিকে ইন্ডিয়া জোট ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, ৫৫ বছর বয়সী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, জনগণ সরকারকে কাজ করার…
ডেস্ক নিউজ : গাইবান্ধায় করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও কমেছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের পানি। জেলার নদ-নদীগুলোর পানি কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এতে নদীতীরবর্তী মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে জেলার চার উপজেলার ৪৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ শতাধিক পরিবার। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ঘাঘট নদের পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে করতোয়া নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৮…
ক্রীড়া ডেস্ক : পর্দা উঠছে ২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের। জাপানে অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের ড্র এবং সূচি এখন চূড়ান্ত। বরাবরের মতোই রোমাঞ্চ ধরে রেখে পুরুষ বিভাগের শীর্ষ চার দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে নকআউট পর্বে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসা দলগুলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে এশিয়ার শীর্ষ চার দল। অন্যদিকে, স্বাগতিক জাপানসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে, যা সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়েই মাঠে গড়াবে। পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে প্রথম পর্বের লড়াইয়ের জন্য দুটি গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ এ: আফগানিস্তান, জাপান (স্বাগতিক) ও নেপাল। গ্রুপ বি: হংকং, মালয়েশিয়া…
বিনোদন ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউড অভিনেতা সালমান খান এবার ভিন্ন অবস্থান জানালেন। শুরুতে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানালেও এবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। একই সঙ্গে অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সে কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান এই অভিনেতা। এর আগে, বুধবার রাতে নিজের স্কুলজীবনের…
ডেস্ক নিউজ : পদত্যাগের বিষয়ে করা প্রশ্নকে বিব্রতকর বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে টেলিফোনে প্রায় দুই মিনিট কথা বলেন রাষ্ট্রপতি। আলাপচারিতায় তিনি পদত্যাগের গুঞ্জন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়েও মন্তব্য করেন। পদত্যাগ করছেন কি না, জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন…প্রশ্নটা বিব্রতকর।’ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে রয়েছেন—এমন তথ্য জানানো হলে রাষ্ট্রপতি বলেন, ‘আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা। এটা আমার জানার কথা না।’ লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে…
ডেস্ক নিউজ : নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বৃহস্পতিবার ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তাঁর মূল্যবান…
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এই কর্মসূচির আওতায় সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সুযোগ থাকবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ কথা বলেন। তিনি আরও বলেন, চুক্তিটি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য। বর্তমানে ইরান, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের এ ধরনের সুবিধা রয়েছে। তবে সৌদি আরবের ক্ষেত্রে পুরো বিষয়টি নির্ভর করছে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর। ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক কর্মসূচির বিরোধী…
আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার গোটা ভারতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে ‘পুলিশি বর্বরতার’ প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। দলটি তাদের সমর্থক, ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানিয়েছে। দিল্লিতে সিজেপি’র ‘চলো সংসদ’ মার্চের সময় সংঘর্ষ এবং বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির মতে, এই ঘটনাগুলো রাজধানীর বাইরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুললেও দিল্লি পুলিশের দাবি- মার্চ চলাকালীন বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। তারা…
ডেস্ক নিউজ : কুমিল্লায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মফিজুল ইসলাম মফু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম মফু জেলার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের খেয়াইশ গ্রামের ৯ বছরের ওই শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। নির্ধারিত সময়ে সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকার একটি…