Author: Misu

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে দমন না করে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা…

Read More

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে…

Read More

ডেস্ক নিউজ : সম্প্রতি ঘোষিত বাজেটে ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব নীতি প্রণয়নের প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।মঙ্গলবার বিকেলে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘বেইলা ফিউচার সামিট-২০২৬’ এর সমাপনী অধিবেশনে মাহ্দী আমিন একথা বলেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা এমন একটি শাসনব্যবস্থা, যার নীতি ও পরিকল্পনাগুলো দেশের সবচেয়ে বড় অংশ—তরুণ প্রজন্মের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে। তরুণ প্রজন্ম প্রকৃতপক্ষে কী চায়? তারা প্রথমত এমন একটি পরিবেশ প্রত্যাশা করে যেখানে তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও উচ্চাকাঙ্ক্ষাকে বিকশিত করার মতো উপযোগী নীতি থাকবে। সকলেই এমন একটি শাসনব্যবস্থা চায়, যা ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব নীতি প্রণয়ন করবে। এর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। এসময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ​​ঝরতে বলে এনডিটিভি জানিয়েছে। আজ মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন। ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে মিছিলের একদিন পর কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। রাহুল…

Read More

ডেস্ক নিউজ : রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের নিজ ঘরের বিছানা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এসময় বিছানার একপাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি খালি বিষের বোতলও। এদিকে পুলিশের ধারণা, তারা বিষ পান করে আত্মহত্যা করে থাকতে পারে। তবে কেন তারা আত্মহত্যা করেছে তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বিস্তারিত কিছুই বলতে পারছে না পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।মনিরুল পেশায় একজন ভ্যানচালক। দীর্ঘ প্রায় একযুগ আগে বিয়ে করলেও তাদের কোনো সন্তান হয়নি বলে…

Read More

ক্রীড়া ডেস্ক : দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য নির্মিত নতুন লাউঞ্জ ‘টাইগার্স ডেন’ ঘুরে দেখান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। লাউঞ্জটির কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আরও কিছু কাজ বাকি রয়েছে বলে জানান তিনি। মিরপুর স্টেডিয়ামের ম্যানুয়াল স্কোরকার্ডের পাশে নির্মিত এই লাউঞ্জটি জাতীয় দলের সাবেক ও বর্তমান নারী-পুরুষ ক্রিকেটারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতদিন ম্যাচ চলাকালে অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স বক্স’ থাকলেও অন্য ক্রিকেটারদের জন্য আলাদা কোনো সুবিধা ছিল না। সেই শূন্যতা পূরণ করতেই ‘টাইগার্স ডেন’ নির্মাণের উদ্যোগ নেয়…

Read More

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে বিরতি নেওয়ার পর নতুন গান থেকেও অনেকটা দূরে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এবার হাজির হচ্ছেন উপস্থাপক হিসেবে। এর আগেও একাধিক অনুষ্ঠানের উপস্থাপনা করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’র সঞ্চালক হিসেবে দেখা যাবে এই গায়ককে। প্রতিযোগিতার বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ পরিচিত মুখ। তারা হলেন- ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (EBU)। এবার প্রথমবারের…

Read More

ডেস্ক নিউজঃ র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) তথা ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন করবেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। র‍্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা তথা আয়নাঘরে ট্রাইব্যুনালকে পরিদর্শনে যাওয়ার আবেদন করেন তিনি। এ সময় আওয়ামী লীগের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে নির্যাতনসহ গুমের বর্ণনা দেন। পরে…

Read More

ডেস্ক নিউজঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. তারিকুল ইসলাম। তিনি জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক তদন্তের স্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বী (রাব্বী)-এর ডিএনএ সংগ্রহের অনুমতি দেন। তদন্ত কর্মকর্তার তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং ফয়সাল আহমেদ রাব্বী কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর এলাকার এম এ হান্নানের…

Read More

ডেস্ক নিউজঃ চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে। তাকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গ্রেফতার হওয়া মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানান। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর…

Read More