Author: Misu

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া যা, ইংল্যান্ড যা, দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশও তা। বিশেষ করে বাংলাদেশের যে পেস ইউনিট, টাইগারদের আর এখন খাটো করে দেখার কোনো সুযোগই নেই। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার অ্যাইডেন মারক্রাম তাই ‘তিনটি বড় সিরিজ’ এর সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সমান সম্মান দিলেন বাংলাদেশকে। সামনে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর। এরপর টাইগাররা যাবে দক্ষিণ আফ্রিকা সফরে, খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার আগে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে দক্ষিণ আফ্রিকারও। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষেও দ্বিপাক্ষিক সিরিজে লড়তে হবে প্রোটিয়াদের। সব মিলিয়ে বড় চ্যালেঞ্জই দেখছেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক বাংলাদেশকে একটু বিশেষভাবেই সমীহ করছেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে…

Read More

ক্রীড়া ডেস্ক : সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে অনন্য এক স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও, পরিসংখ্যান ও পারফরম্যান্স সূচকের ভিত্তিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)। ফিফা অবশ্য অফিসিয়াল গোল্ডেন বলের পুরস্কার দিয়েছিল স্পেনের অধিনায়ক রদ্রিকে, যেখানে মেসি পান সিলভার বল এবং কিলিয়ান এমবাপ্পে পান ব্রোঞ্জ বল। গত সোমবার এক অফিসিয়াল বিবৃতিতে আইএফএফএইচএস জানায়, কোনো খেলোয়াড়ের আবেগ বা খ্যাতির ওপর ভিত্তি করে নয়, বরং তাদের নিজস্ব তথ্যনির্ভর বৈজ্ঞানিক সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।…

Read More

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ে করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ উপার্জনকারী ইউটিউবার মিস্টার বিস্ট (আসল নাম জিমি ডোনাল্ডসন)। দীর্ঘদিনের প্রেমিকা ও দক্ষিণ আফ্রিকান কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন ২৮ বছর বয়সী এই তারকা। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত নেকার দ্বীপে পরিবার ও ঘনিষ্ঠ ৭০ জন অতিথির উপস্থিতিতে অত্যন্ত গোপনীয় ও ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে সপ্তাহজুড়ে চলে এই রাজকীয় বিয়ের উদযাপন। ৭৪ একরের এই দ্বীপে বিয়ের মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি অতিথিদের জন্য কাইটসার্ফিং, স্নরকেলিং এবং বন্যপ্রাণীদের সঙ্গে সময় কাটানোর মতো নানা আনন্দদায়ক ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। পারিবারিক এক…

Read More

ডেস্ক নিউজঃ নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এখন জনমনে প্রশ্ন উঠেছে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যের পদ থাকবে কি না বা তার এমপি পদের কী হবে? বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নাম্বার ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এমপি…

Read More

ডেস্ক নিউজঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সূচকে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে যদিও এ অবস্থান ছিল ৯৫তম স্থানে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের ওয়েবসাইটে সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিই এই সূচকের মূল ভিত্তি। সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া…

Read More

ডেস্ক নিউজঃ বস্ত্রখাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। এসময় তিনি অভিযোগ করেন, বস্ত্রখাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি। বিটিএমএ সভাপতি বলেন, সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান শওকত আজিজ। সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা…

Read More

ডেস্ক নিউজঃ এক মাসের ব্যবধানে রাজধানীতে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। মাসের শুরুতে ১০০ থেকে ১২০ টাকায় কেজি বিক্রি হওয়া এই নিত্যপণ্যটি এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বর্তমানে কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হলেও কোনো কোনো বাজারে তা সর্বোচ্চ ২৮০ টাকা পর্যন্ত উঠে গেছে। কাঁচা মরিচের পাশাপাশি প্রভাব পড়েছে অন্য সবজিতেও, আর কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচারে মরিচের দামের এই উল্মফন দেখা যায়। বিক্রেতারা বলছেন, সপ্তাহ দেড়েক আগের টানা বৃষ্টি ও বন্যায় দেশের প্রধান প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চলে পানি জমে খেত নষ্ট হয়ে…

Read More

ডেস্ক নিউজঃ দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভাটি শুরু হয়। সভায় উঠছে প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নতুন চারটি ও সংশোধিত পাঁচটি প্রকল্প। এর মধ্যে সরকারের অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৯টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটির মধ্যে তিনটি নতুন এবং…

Read More

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপে খেলোয়াড় সরবরাহকারী ক্লাবগুলোর জন্য ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রাম (সিবিপি) থেকে এবারও সবচেয়ে বেশি অর্থ পেতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। টানা তৃতীয় বিশ্বকাপে এই তহবিলে শীর্ষে থাকছে ক্লাবটি। এদিকে, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ উপলক্ষে সিবিপি তহবিলও ৭০ শতাংশ বাড়িয়ে ৩৫ কোটি ৫০ লাখ ডলারে উন্নীত করেছে ফিফা। বিশ্বকাপে জাতীয় দলে খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রাম (সিবিপি) থেকে এবারও সবচেয়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছে ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এর প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় বিশ্বকাপে এই তহবিল থেকে সর্বোচ্চ অর্থপ্রাপ্ত ক্লাব হতে যাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপকে সামনে রেখে সিবিপি তহবিলের…

Read More