Author: Misu

ডেস্ক নিউজঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে। একই সঙ্গে সমিতি জানিয়েছে, ঈদের পর টানা সাত দিন মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখা হবে। চিঠিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া বর্তমান ব্যবসায়িক মন্দা, বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংকটের বিষয় তুলে ধরেন। তারা উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বিদ্যুৎ অধিদপ্তরে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে এক…

Read More

ডেস্ক নিউজঃ বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) শুরু হওয়া এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, খলিলুর রহমান ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বেইজিং সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ওয়াং ই এই সফরের আমন্ত্রণ জানান। বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে গত ২০ এপ্রিল মির্জা ফখরুল…

Read More

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে মঙ্গলবার (৫ মে) কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৭টার পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে…

Read More

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে জামিল আহমেদ লিমনের মরদেহ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের…

Read More

ক্রীড়া ডেস্ক : শুধু ফাইনালের জন্যই তাঁকে উড়িয়ে নিয়ে গিয়েছিল পেশোয়ার জালমি। যে আশায় তাঁকে নেওয়া হয়েছিল, তার ষোলো আনাই পূরণ করেছেন নাহিদ রানা। পেশোয়ার জালমি পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদও। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ফাইনালে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পেশোয়ারের হয়ে শিরোপা উদ্‌যাপনের পর ভেসেছেন সতীর্থদের প্রশংসা–বন্যায়ও। তিন দিনের ওই যাত্রা শেষে আজ সন্ধ্যায় পাকিস্তান থেকে দেশে ফিরেছেন নাহিদ। বিমানবন্দরে ফাইনালের ওই অভিজ্ঞতা নিয়ে এই পেসার বলেছেন, ‘ভালো লাগছে। দলের যে আশাটা ছিল, সেটা পূরণ করতে পেরেছি।’ এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন নাহিদ। প্রথমবারেই তিনি রীতিমতো বাজিমাত করেছেন।…

Read More

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলিয়ান লিগের ক্লাব সান্তোসের অনুশীলন মাঠে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ক্লাবটির তরুণ রবিনহো জুনিয়রের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নেইমার জুনিয়র। তবে উত্তেজনার রেশ মাঠেই শেষ হয়েছে। পরবর্তী সময়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের গত ম্যাচে মূল একাদশে ছিলেন না নেইমার ও রবিনহো জুনিয়র। স্থানীয় সময় সোমবার দলের অনিয়মিত সদস্যদের নিয়ে এক বিশেষ অনুশীলন সেশনে অংশ নেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনুশীলনের একপর্যায়ে তরুণ রবিনহো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। এতেই কিছুটা বিরক্ত হন নেইমার। রবিনহো জুনিয়রকে নেইমার বলেন, একটু সাবধানে খেলো। কিন্তু বিষয়টি সেখানেই…

Read More

বিনোদন ডেস্ক : লন্ডনে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশসহ ১০টি দেশের ৪০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইরান, চীন, ফিলিপাইন ও তাজিকিস্তান। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’। ছবিটি প্রদর্শিত হবে ১৭ মে দুপুর ১২টায়। আর ২৩ মে সন্ধ্যা ছয়টায় ভারতের ‘স্বার্থপর’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। এবারের উৎসবে বাংলাদেশের মোট ছয়টি চলচ্চিত্র থাকছে। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘আগন্তুক’, ‘নয়া মানুষ’ ও ‘উড়াল’।…

Read More

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দলটির একাধিক তারকা প্রার্থী এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিচিত মুখ পিছিয়ে রয়েছেন। বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গাঙ্গুলি এগিয়ে আছেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থীদের মধ্যে রাজ চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। শিবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুদ্রনীল ঘোষ। প্রাথমিক ফল অনুযায়ী তিনি তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের চেয়ে ৫ হাজার ৫৯৬ ভোটে এগিয়ে আছেন। শ্যামপুরে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ও প্রতিদ্বন্দ্বী নদেবাসী জানা, শেখ মনজুর আলম ও অসিত বরণ সাউয়ের তুলনায় এগিয়ে রয়েছেন। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর বিপক্ষে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রবণতা যত স্পষ্ট হচ্ছে, ততই ভারতের মানচিত্র থেকে বিরোধী শিবিরের দীর্ঘদিনের দাপুটে আধিপত্য ফিকে হয়ে আসছে। রবিবারের গণনায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরালার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শাসকরা বড় ধরনের ধাক্কা খেয়েছেন। পশ্চিমবঙ্গের গত দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর লড়াইয়ের কেন্দ্রে থাকা ভবানীপুর ও নন্দীগ্রামের দিকেই এখন সবার নজর। তবে সামগ্রিক ফলে গেরুয়া শিবিরের এই জয় ভারতের পূর্ব প্রান্তে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করল।…

Read More

ডেস্ক নিউজঃ নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিতদের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা। এ সময় নিজেদের কর্মপরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন নারী সংসদ সদস্যরা। নারী এবং শিশুদের অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব দিবেন…

Read More