ডেস্ক নিউজঃ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠকে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। আসন্ন কোরবানিকে সামনে রেখে গবাদি পশুর কোনো সংকট হবে না। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশেরও কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী তিন মাস ক্ষতিপূরণ দেবে সরকার। ক্ষতিপূরণ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। এর আগে গত ৩ মে…
Author: Misu
ডেস্ক নিউজঃ জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাভোগ করে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী। পরে ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ডেস্ক নিউজঃ আগামী ২০২৬-২৭ অর্থবছর (জুলাই-জুন) থেকে ধাপে ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্য নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। একটি সূত্র জানিয়েছে, পরের দুই অর্থবছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, পুরো বেতন কাঠামো দুই বছরে বাস্তবায়নের একটি বিকল্প চিন্তাভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমীরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা…
আন্তর্জাতিক ডেস্কঃ এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আসন জিতে এগিয়ে রয়েছে মোদির দল বিজেপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে ১৬৯ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এখন পর্যন্ত আসন পেয়েছে ১০৯টি। আশা করা যাচ্ছে, স্থানীয় সময় ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। আর তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে। আসামের ১২৬টি আসনের মধ্যে ১৯৪টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে। আর বাকি একটিতে এগিয়ে এআইইউডিএফ।
ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি। আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে।’ তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় কোন গাফিলতি করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসা। সব রকমের সহযোগিতা করা হবে। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে।’ এদিকে, ৬…
আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরের একটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে বিরল এক ভাইরাস। এই ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। বিরল হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আরও কয়েকজন যাত্রীর মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকায় পুরো ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত একজনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হওয়া একটি বিরল রোগ। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন এমভি হন্ডিয়াস নামের ওই প্রমোদতরীতে সম্ভাব্য এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তদন্ত করছে। প্রমোদতরীটি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে…
Polskie Kasyno Online – Bonusy, Pokies i Automaty do Gry Polskie Kasyno Online – Bonusy, Pokies i Automaty do Gry Szukasz emocjonującej rozgrywki w kasynie online? Polscy gracze mają teraz dostęp do platformy, która łączy w sobie atrakcyjne bonusy, bogaty wybór pokies i klasyczne automaty do gry. To idealne miejsce, aby poczuć dreszczyk hazardu bez wychodzenia z domu. Bonusy powitalne to wisienka na torcie każdego kasyna. Nowi użytkownicy mogą liczyć na hojne pakiety startowe, w tym dodatkowe środki do gry oraz darmowe spiny na wybrane sloty. Dzięki temu możesz przetestować maszyny bez ryzyka utraty własnych pieniędzy. Pamiętaj jednak, aby zawsze…
ডেস্ক নিউজ : দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন্ত কতিপয় শর্তসাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবটি পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট…
ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ‘গত বছর ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাইনি। গত বছর যে সরকার ছিল, তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে। বর্তমান নির্বাচিত সরকার সেই প্রথা আবার চালু করায় ধন্যবাদ জানাই। রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে আগত ডিসিদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ভাষণের শুরুতে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, বিনম্রচিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর-উত্তম)সহ মহান মুক্তিযুদ্ধের সব বীর সেনানী, সংগঠক ও জাতীয় নেতৃবৃন্দের অবদানকে। শ্রদ্ধাভরে স্মরণ…
আন্তর্জাতিক ডেস্ক : অবতরণের পর চলন্ত উড়োজাহাজের জরুরি দরজা খুলে লাফ দিয়েছেন এক যাত্রী। ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা ঘিরে যাত্রী আচরণ ও প্লেনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। রবিবার এয়ার অ্যারাবিয়া একটি ফ্লাইট শারজাহ থেকে এসে অবতরণ করার পর ট্যাক্সি করার সময় এই ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, উড়োজাহাজটি মূল রানওয়ে ছাড়িয়ে ধীরে ধীরে টার্মিনালের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই যাত্রী জরুরি এক্সিট খুলে ট্যাক্সিওয়েতে লাফ দেন। তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজেরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর…