Author: Misu

ডেস্ক নিউজঃ দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসছেন। এদিকে তার এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। এরই মধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে। দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও…

Read More

ডেস্ক নিউজ : সাংবাদিকদের বেতন ও সম্মানের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জহির উদ্দিন স্বপন বলেন, একটি আধুনিক সভ্য রাষ্ট্রের জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের মেধা ও পরিশ্রমের ওপর ভিত্তি করেই গণমাধ্যম শিল্প টিকে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা কোনো পণ্য উৎপাদন করেন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরাইল ও মার্কিন যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে রাসায়নিক সারের সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে সারের আন্তর্জাতিক চালান প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে বিশ্ববাজারে সারের আকাশচুম্বী দাম এবং তীব্র ঘাটতি দেখা দেবে, যা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। এই উৎপাদন ঘাটতি খুব দ্রুতই কৃষিপণ্যের মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেও আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। কারণ সারের এই তীব্র সংকট…

Read More

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যেই এই আয়োজন। বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, মো. গোলাম ফেরদৌস ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এছাড়া জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ ছড়িয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা। একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, তেহরান সরাসরি সৌদি আরবকে এক সতর্কবার্তায় জানিয়েছে যে তারা সংযুক্ত আরব আমিরাতকে ‘গুড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা করছে। আঞ্চলিক আধিপত্য এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে সংযুক্ত আরব আমিরাত যখন ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করছে, তখন তেহরান একে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ওমান ও সৌদি আরবের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান এই বার্তা পাঠিয়েছে যে,…

Read More

ডেস্ক নিউজ : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। রবিবার ও সোমবারও দেশের বেশিরভাগ…

Read More

ডেস্ক নিউজঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত সর্বশেষ বিশ্ব শিক্ষা পরিসংখ্যানে উঠে এসেছে এমন হতাশাজনক চিত্র। পরিসংখ্যান অনুযায়ী, দেশের মাধ্যমিক স্তরে গড়ে মাত্র ৫৫ শতাংশ শিক্ষক নির্ধারিত ন্যূনতম দক্ষতার মান পূরণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকদের দক্ষতা নির্ধারণে দুটি বিষয় বিবেচনা করা হয়েছে—প্রথমত, সংশ্লিষ্ট স্তরে পাঠদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ রয়েছে কিনা এবং দ্বিতীয়ত, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ওই স্তরের জন্য উপযোগী কিনা। এ মানদণ্ডে বাংলাদেশে নিম্ন মাধ্যমিক স্তরে দক্ষ শিক্ষকের হার ৫৪ দশমিক ৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৫৫ দশমিক ২ শতাংশ। একই সূচকে মালদ্বীপ ৯৮ দশমিক ৫ শতাংশ…

Read More

আবহাওয়া ডেস্কঃ দেশের ২০টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে র্সংস্থাটি।  শনিবার (২ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা…

Read More

ডেস্ক নিউজঃ সিলেটে পৌঁছেই এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় হযতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ার করতে যান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ সাথে ছিলেন। এর আগে বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর…

Read More

ডেস্ক নিউজঃ একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি রওনা হবেন হযরত শাহ জালাল (র.) মাজার অভিমুখে। এই মাজার জিয়ারতের পর তিনি যাবেন খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.) মাজারে। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে…

Read More