Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»জাতীয়»ছড়ালেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া
    জাতীয়

    ছড়ালেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া

    NasimBy Nasim20 August, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে পুরুষদের চতুর্থ শাখায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

    মক্কার পবিত্র মসজিদুল হারামে গত ৬ থেকে ১৯ আগস্ট অনুষ্ঠিত হয় এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচটি পৃথক শাখায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়া পুরুষদের চতুর্থ শাখায় অংশ নেন। এই শাখায় টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন তিনি।

    এই শাখায় প্রথম হয়ে জাকারিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল। দ্বিতীয় হয়েছেন লিবিয়ার হুমাম মুস্তফা আল-উবাইদ জারিকান এবং তৃতীয় হয়েছেন কিরগিজস্তানের মেইরিবেকভ মুসা।

    এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের কঠোর মূল্যায়নের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতার বিভিন্ন শাখায় আরও কয়েকজন বাংলাদেশি সাফল্য পেয়েছেন। পুরুষদের তৃতীয় শাখায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদ আল-হাসান। নারী বিভাগে তৃতীয় শাখায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের মুসফিরা বিনতে মাহমুদ এবং চতুর্থ শাখায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের রাবিতাহ বিনতে রমজান।

    এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কার ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। পুরুষদের প্রথম শাখায় সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার বিন আহমেদ মুহাম্মদ এবং নারী বিভাগের প্রথম শাখায় আলজেরিয়ার জুমানা শ্রাইতিয়াহ ৫ লাখ সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।

    সূত্র: দ্যা ইসলামিক ইনফর্মেশন, আজিল

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nasim

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন

    20 August, 2026

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    20 August, 2026

    বিদ্যুৎ লাইসেন্স ও অনুমোদনে ৫৭১ কোটি টাকা আদায়ের অভিযোগ, প্রশ্নের মুখে আতোয়ার রহমান মোল্লার ভূমিকা

    20 August, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.