Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»খেলাধুলা»তিন দেশে বসছে আফ্রিকা কাপ অব নেশন্সের আসর, চূড়ান্ত ছয় স্টেডিয়াম
    খেলাধুলা

    তিন দেশে বসছে আফ্রিকা কাপ অব নেশন্সের আসর, চূড়ান্ত ছয় স্টেডিয়াম

    MoonBy Moon23 November, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    খেলাধুলা ডেস্কঃ আগামী বছরের আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ভেন্যু চূড়ান্ত করেছে আয়োজক দেশগুলো। কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় অনুষ্ঠেয় ২৪ দলের এই টুর্নামেন্টের জন্য নির্ধারণ করা হয়েছে ছয়টি স্টেডিয়াম।

    সপ্তাহান্তে নাইজেরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) কংগ্রেসে ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়।

    ছয়টি স্টেডিয়ামের মধ্যে কেনিয়ায় থাকছে একটি ভেন্যু। রাজধানী নাইরোবির ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার তালান্তা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। নতুন এই স্টেডিয়াম আগামী জানুয়ারিতে উদ্বোধনের কথা রয়েছে।

    অন্যদিকে তানজানিয়ায় তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। দেশটির আরুশা, দার এস সালাম ও জাঞ্জিবারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ।

    উগান্ডায় ব্যবহার করা হবে দুটি স্টেডিয়াম। এর মধ্যে রয়েছে রাজধানী কাম্পালার ম্যান্ডেলা ন্যাশনাল স্টেডিয়াম এবং নতুন নির্মিত হোইমা সিটি স্টেডিয়াম। সম্প্রতি নিজেদের আন্তর্জাতিক ম্যাচও হোইমা স্টেডিয়ামে খেলেছে উগান্ডা।

    আগামী ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত আফ্রিকার ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে টুর্নামেন্টের ফাইনাল কোন স্টেডিয়ামে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি আয়োজকরা।

    এর আগে মরক্কোয় ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আফকনের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল ছয়টি শহরের নয়টি স্টেডিয়ামে। এবার তিন দেশের ছয়টি ভেন্যুতে বসতে যাচ্ছে মহাদেশীয় ফুটবলের এই আসর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান

    23 November, 2026

    বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর

    23 November, 2026

    তিন দেশে বসছে আফ্রিকা কাপ অব নেশন্সের আসর, চূড়ান্ত ছয় স্টেডিয়াম

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.