Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»রাজনীতি»নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের
    রাজনীতি

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    NasimBy Nasim22 November, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    নড়াইলে সহিংসতার ঘটনায় সাবেক ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে ইন্ধন দেয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

    রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

    রাশেদ খান লেখেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠান মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সবশেষ তাণ্ডবও সে চালিয়েছে। গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা তার বাড়িতে ভাঙচুর চালানোয়, সেই ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে। এ জন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছেন।

    তিনি বলেন, তার চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে, মাশরাফি নাকি বিএনপির দুজন নেতাকে হত্যার নির্দেশনা দেননি! এ কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দিইনি! কেন বলছেন না?

    মাশরাফির ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খান বলেন, মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছিলেন।

    তিনি বলেন, মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে, সেই ভরসায় দুই বছর গ্যাপ দিয়ে এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারেন, তার নির্দেশনায় দুজন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার? মাশরাফির কোনও মনুষ্যত্ব থাকলে গণ-অভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতেন, কিংবা গণ-অভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতেন। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nasim

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

    23 November, 2026

    সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    23 November, 2026

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    23 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.