Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»রাজধানী»নতুন সবজির দাম বাড়তি, বেড়েছে ছোলার দামও
    রাজধানী

    নতুন সবজির দাম বাড়তি, বেড়েছে ছোলার দামও

    MisuBy Misu14 November, 2026No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ডেস্ক নিউজঃ রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দামে স্বস্তি নেই। নতুন মৌসুমের সবজি বাজারে উঠলেও গত বছরের একই সময়ের তুলনায় দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। নতুন আলু, গাজর, টমেটো ও শিমের মতো সবজি কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে মাছ, মাংস ও ডিমের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে পবিত্র রমজান শুরু হতে প্রায় তিন মাস বাকি থাকতেই বাড়তে শুরু করেছে রোজায় বহুল ব্যবহৃত পণ্য ছোলার দাম। খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এতে রমজানের আগেই নিত্যপণ্যের বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ভোক্তারা।

    গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, জিগাতলা কাঁচাবাজার ও সাদেক খান কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা এবং পুরনো আলু ২০ থেকে ২৫ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা, নতুন দেশি টমেটো ১৩০ টাকা এবং পুরনো দেশি টমেটো ১৪০ টাকা কেজি । ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৪০ থেকে ৮০ টাকা, শিম ৬০ থেকে ১২০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৮০ টাকা এবং কাঁচামরিচ ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    অন্যান্য সবজির মধ্যে লম্বা বেগুন ৫০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ৬০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ১০০ টাকা এবং বরবটি ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পটোল ও ঝিঙা মিলছে ৬০ টাকা কেজিতে। এ ছাড়া পেঁপে ৩০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

    নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের মধ্যে পেঁয়াজ ৫০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, বড় আকারের রসুন ২০০ টাকা এবং আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ থেকে ৬০ টাকা। তবে সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায়।

    জিগাতলা কাচাবাজারের বিক্রেতা মালেক মিয়া বলেন, শীতকালীন সবজির মৌসুম শুরু হলেও এখনও বাজারে পর্যাপ্ত সরবরাহ আসেনি। গত বছরের তুলনায় শীত কিছুটা দেরিতে আসায় আগাম সবজির উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। পাশাপাশি পরিবহন খরচও দামের ওপর প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।

    তবে ক্রেতারা বলছেন, বাজারে নতুন সবজি উঠলেও দাম বেশি হওয়ায় স্বস্তি মিলছে না। প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে বাজার করতে হিমশিম খেতে হচ্ছে।

    মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা ক্রেতা ইয়ামিন বলেন, বাজারে কোনো পণ্যের দামই সাধ্যের মধ্যে নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। যতটুকু সম্ভব অল্প অল্প করে কিনতে হচ্ছে।

    এদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

    ডিমের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা।

    রোজার আগেই বেড়েছে ছোলার দাম : এদিকে পবিত্র রমজান শুরু হতে এখনও প্রায় তিন মাস বাকি। তবে এরই মধ্যে বাড়তে শুরু করেছে রোজায় বহুল ব্যবহৃত পণ্য ছোলার দাম। রাজধানীর খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। একই সঙ্গে বেড়েছে ছোলার ডালের দামও। আগাম এই মূল্যবৃদ্ধিতে রমজানের আগে বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন ভোক্তারা।

    বেশিরভাগ দোকানে ভালো মানের ছোলা প্রতি কেজি ১২০ টাকা এবং সাধারণ মানের ছোলা ১১০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। অথচ চলতি মাসের শুরুতেও প্রতি কেজি ছোলার দাম ছিল প্রায় ১০০ টাকা। অন্যদিকে ছোলার ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। কোনো কোনো দোকানে এর চেয়েও বেশি দাম চাওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Misu
    • Website

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    নতুন সবজির দাম বাড়তি, বেড়েছে ছোলার দামও

    14 November, 2026

    সংবিধান সংস্কারে ১১ দলের পাল্টা কমিটি, আপত্তি বিএনপির

    14 November, 2026

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    14 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.