Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
    আন্তর্জাতিক

    পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    NasimBy Nasim29 August, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্বাস বিনষ্ট করে তাই বিশ্বের সমস্ত পারমাণবিক শক্তিধর দেশকে পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৯ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় গুতেরেস জানান, অতীতের পারমাণবিক পরীক্ষার প্রভাব নিয়ে বেঁচে থাকা জনগোষ্ঠীকে পারমাণবিক পরীক্ষাগুলো প্রতারিত করে। তিনি সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি (সিটিবিটি) অবিলম্বে কার্যকর করতে বিশ্বনেতাদের প্রতি তাগিদ দেন।

    রাশিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করার পর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই আহ্বান এল।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরখাংগেলস্ক অঞ্চলের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে উৎক্ষিপ্ত কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি দূর প্রাচ্যের কামচাতকার কুরা প্রশিক্ষণ এলাকায় তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছায়। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করতে এই পরীক্ষাটি চালানো হয়েছিল বলে নিশ্চিত করেছে মস্কো।

    পারমাণবিক পরীক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ করার লক্ষ্যে ১৯৯৬ সালে গ্রহণ করা হলেও সব দেশের স্বাক্ষরের অভাবে সিটিবিটি চুক্তিটি এখনও পূর্ণ আইনি রূপ পায়নি। চুক্তির ‘অ্যানেক্স ২’ তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ নয়টি দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান, ইসরায়েল, মিসর, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ার অনুমোদন না মেলায় এটি ঝুলে রয়েছে। ২০২৬ সাল পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৭৯টি দেশ তা অনুমোদন করেছে।

    সূত্র: আনাদোলু এজেন্সি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nasim

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    বলের পরিবর্তনে জাতীয় লিগে রান বেশি হবে, প্রত্যাশা ক্রিকেটারদের

    16 September, 2026

    অস্ত্রের মুখে গহনা ডাকাতির ঘটনায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

    16 September, 2026

    সৌদির বিমান হামলায় উত্তপ্ত ইয়েমেন, রিয়াদেরও বিপদ বাড়ছে

    16 September, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.