Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»আন্তর্জাতিক»প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচ সমঝোতা স্বাক্ষর তুরস্ক-কাতারের
    আন্তর্জাতিক

    প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচ সমঝোতা স্বাক্ষর তুরস্ক-কাতারের

    NasimBy Nasim14 November, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের প্রেসিডেনশিয়াল দোলমাবাহচে কার্যালয়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠকে এসব চুক্তি সই হয়।

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা হয়।

    এরদোয়ান ও শেখ তামিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি।

    শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি।

    এ ছাড়া শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

    দুই দেশের ১২তম উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন এই দুই পররাষ্ট্রমন্ত্রী।

    তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nasim

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    চিকিৎসকদের পরিচিতি হবে সেবাদানে, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস

    14 November, 2026

    ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন, এজেন্ডা কী?

    14 November, 2026

    প্রতিরক্ষা চুক্তিসহ পাঁচ সমঝোতা স্বাক্ষর তুরস্ক-কাতারের

    14 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.