Author: Misu

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল। দুর্নীতি সংক্রান্ত মামলার আসামি হওয়া সত্ত্বেও অল্প সময়ের ব্যবধানে একই গুরুত্বপূর্ণ পদে তার প্রত্যাবর্তন প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নীতিমালার বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহলে। জানা গেছে, রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণকাজ সম্পন্ন না করেই ১ কোটি ২২ লাখ ১৯ হাজার টাকা বিল উত্তোলন ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ১১ জানুয়ারি প্রশাসনিক সিদ্ধান্তে…

Read More

ডেস্ক নিউজঃ ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বিভিন্ন এলাকায় প্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।এদিকে, গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। এর…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ শাহজালাল জামেয়া পাঠানটুলা,সিলেট এর ছাত্রী ইসরাত জাহান মারিয়া ২০২৫ সনের জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। মারিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামের মোহাম্মদ সালাহউদ্দীন ও মোছা: নিহারা সুলতানার মেয়ে। মাধবপুরে মেধাবী মেয়ে মারিয়া সিলেট হ্যাক্সাস থেকে ইংলিশ ডেবিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও প্রথম স্হান দখল করে উপজেলা সহ তার শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছিল৷ জানতে চাইলেন মারিয়া বলেন, আমি পড়াশোনা করে দেশের উন্নয়নে অংশীদার হতে চাই। পাশাপাশি আমার পিতামাতার স্বপ্ন পুরন করা আমার মূল লক্ষ্য। মারিয়ার পিতা মোহাম্মদ সালাহউদ্দীন জানান, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গ্রাম ছেড়ে নিজের পেশাকে বাদ দিয়ে আপাতত মেয়েকে নিয়েই…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে সন্ধান মিলেছে বিশ্বের বৃহত্তম একক প্রবাল কলোনির। বিস্ময়কর এই আবিষ্কারটি করেছেন এক মা ও মেয়ে, যারা পেশাদার বিজ্ঞানীর বাইরেও সমুদ্র সংরক্ষণে নাগরিক বিজ্ঞানী হিসেবে কাজ করেন। প্রবাল প্রাচীর সংরক্ষণ সংস্থা ‘সিটিজেনস অব দ্য রিফ’ গত মঙ্গলবার এক বিবৃতিতে এই অভূতপূর্ব সাফল্যের কথা জানিয়েছে। প্রায় ৩,৯৭৩ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রবাল কলোনিটি দৈর্ঘ্যে একটি ফুটবল মাঠের সমান, যা এখন পর্যন্ত নথিবদ্ধ হওয়া বিশ্বের বৃহত্তম প্রবাল কাঠামো হিসেবে স্বীকৃতি পেয়েছে। সোফি কালকোস্কি-পোপ এবং তার মা জ্যান পোপ গত বছরের শেষের দিকে এই বিশালাকার প্রবালটির সন্ধান পান। জ্যান পোপ একজন অভিজ্ঞ ডুবুরি ও আন্ডারওয়াটার ফটোগ্রাফার। তিনি প্রথমে…

Read More

ডেস্ক নিউজঃ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের হাতে সম্মাননা পদক, সনদ ও নির্দিষ্ট অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এ বছর শিল্পকলা ও সমাজ জীবনের বিভিন্ন শাখায় অবদানের জন্য প্রধানমন্ত্রী যাদের হাতে পদক তুলে দিয়েছেন, তাদের…

Read More

ডেস্ক নিউজঃ পিলখানা ট্র্যাজেডিকে বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারানো নির্দোষ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের ‘শহীদ দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে সেনাপ্রধান বলেন, ‘পিলখানা ট্র্যাজেডির পর শহীদ পরিবারগুলোর যে সংগ্রামী জীবন শুরু হয়েছিল, তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। শহীদ সেনা সদস্যদের সন্তানরা বড় হওয়ার পথে মা-বাবার স্নেহ-মমতা থেকে বঞ্চিত হয়েছে। তবে তারা একা নয়; শহীদদের প্রতিটি…

Read More

ডেস্ক নিউজঃ দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পদক প্রদান করবেন। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের এই রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে যথাযথ মর্যাদায় সম্মানিত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দেশের আমন্ত্রিত বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পদক, সম্মাননা সনদ ও নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেবেন সরকারপ্রধান। দেশের শিল্প,…

Read More

ডেস্ক নিউজঃ ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান, ইউনিট ছিল ১ হাজার ৮৪টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় থাকছে লিটল ম্যাগাজিন চত্বর; সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। শিশুচত্বরে থাকছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট। প্রবেশ-বাহিরপথে পরিবর্তন মেলার বিন্যাস গতবারের মতো থাকলেও মেট্রোরেল…

Read More

ক্রীড়া ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন। ভারতের চেন্নাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তিনি অনলাইনে অর্ডার করা বার্গার খেয়ে পেট খারাপ হয়ে পড়েন। কিউই অধিনায়ক সুস্থ হওয়ার আগ পর্যন্ত ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তার সতীর্থ ড্যারিল মিচেল। স্যান্টনার নিজে জানিয়েছেন, ‘আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, কিন্তু ঠিকঠাক হয়নি। এরপর থেকে আর সে পথে যাইনি। এখন ভালো আছি।’ এই অসুস্থতার কারণে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেনি। বৃষ্টির কারণে ওই ম্যাচও হয়নি, ফলে উভয় দল একটি করে পয়েন্ট নিয়েছে। সুপার এইটে কিউই দলের লক্ষ্য সেমিফাইনালে ওঠা। ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে,…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।   বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের এই দাওয়াত গ্রহণ করেছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের এটিই প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ, যেখানে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়। সাক্ষাৎকার চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনের মাধ্যমে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দেশের রাজনৈতিক পরিবেশ…

Read More