Author: Misu

ডেস্ক নিউজঃ বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মূলত সরকারি কল্যাণ সুবিধার ওপর চাপ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার (২৩ মার্চ) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করাই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, “আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে অভিবাসীরা অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন।” বার্তায় আরও বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই বিবেচনায় বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা সাময়িকভাবে…

Read More

ডেস্ক নিউজঃ ঈদের আগমুহূর্তে রাজধানী ঢাকার বায়ুমানে এসেছে স্বস্তিদায়ক পরিবর্তন। সাধারণত “বায়ুদূষণে শীর্ষে ঢাকা” শিরোনামের খবর প্রায়ই দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। সাম্প্রতিক বৃষ্টি ও ঈদুল ফিতরের ছুটির কারণে দূষণের শীর্ষ তালিকায় নেই ঢাকা; বরং তালিকার অনেক নিচে নেমে গেছে শহরটির অবস্থান। বুধবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচক থেকে এ তথ্য জানা গেছে। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ৮৮ নম্বরে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল দিল্লি, যার স্কোর ২০২। তালিকায় এরপর রয়েছে লাহোর (১৫৮), সিউল, উলানবাত্তার, কাঠমাণ্ডু, সাংহাই এবং হ্যানয়। অন্যদিকে একই…

Read More

আবহওয়া ডেস্কঃ সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে বর্তমানে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও…

Read More

আবহাওয়া ডেস্কঃ ভোরের নির্মল বাতাসের প্রত্যাশা থাকলেও রাজধানী ঢাকাতে দিন শুরু হয়েছে দূষিত বায়ুর মধ্যে দিয়ে। সকালে ওঠার পরই বায়ুদূষণের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। বুধবার (১৮ মার্চ) সকাল ৬টা ৪৬ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ১১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তালিকার শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে বায়ুমানের স্কোর ১৯৩—যা ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর (স্কোর ১৬৪)। তৃতীয় স্থানে জাকার্তা (স্কোর ১৫৯), চতুর্থ স্থানে ইনচিয়ন (স্কোর ১৫৫) এবং পঞ্চম স্থানে সিউল (স্কোর ১৪২) রয়েছে। বায়ুমানের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠেয় এই প্রধান জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ময়দানে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যেখানে নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশ পথ ও নামাজের বিশেষ ব্যবস্থা। ডিএসসিসি প্রশাসক ঈদগাহের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান যে, মুসল্লিদের…

Read More

ডেস্ক নিউজঃ ঈদযাত্রার ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (১৭ মার্চ) মিলছে আগামী ২৭ মার্চের ট্রেনের আসনের টিকিট।  এর আগে, শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মার্চের টিকিট বিক্রি হয়। প্রত্যেকবারের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট। সম্প্রতি রাজধানীর রেল…

Read More

আবহাওয়া ডেস্কঃ ঈদুল ফিতরের ছুটির আনন্দ যখন তুঙ্গে, ঠিক এমন সময়ই দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে…

Read More

আবহাওয়া ডেস্কঃ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, মেগাসিটি ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ১৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় অষ্টম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।  বায়ুমান সূচকের এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হচ্ছে। মাঝে কিছু দিন ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দূষণের ফলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি আবারও বাড়তে শুরু করেছে। বৈশ্বিক এই তালিকায় ২০৩ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। দিল্লির বায়ুমান বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে যা সাধারণ নাগরিকদের জন্য চরম উদ্বেগজনক। দিল্লির তুলনায় ভারতের অন্য একটি বড়…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে (পুনর্বাসন হাসপাতাল) হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন। তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, হামলায় হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, এই হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলার সময় ওই হাসপাতালে…

Read More

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সোমবার (১৬ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক সতর্কবার্তায় দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির…

Read More