ক্রীড়া ডেস্ক : ফিফা আশিয়ান কাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে খেলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্মতি জানানোর পর ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আসন্ন আশিয়ান কাপে মাঠে নামার পথ খুলেছে বাংলাদেশের। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, শুক্রবার রাতে ফিফার কাছ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। আমরা আশিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি। এরই মধ্যে ফিফাকে নিশ্চিত করেছি যে, আশিয়ান কাপে খেলব।’ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে…
Author: Misu
বিনোদন ডেস্ক : দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ওটিটিতেও কাজ করছেন তিনি। তবে বড় পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি নয়। দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি সিনেমায় দেখা গেছে তাঁকে। এবার নতুন করে চারটি সিনেমার প্রস্তাব পেয়েছেন এই অভিনেতা। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপূর্বের। এরপর প্রায় এক দশক পর ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে স্বল্প সময়ের উপস্থিতি থাকলেও প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা। এবার চারটি সিনেমা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো সিনেমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন…
আন্তর্জাতিক ডেস্কঃ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে তাকে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে দেশটি। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও আরও একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা ও আটকের ঘটনায় মোট ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুরলেক জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আন্তর্জাতিকভাবে তাকে খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে…
ডেস্ক নিউজঃ বিশ্ববাজারের সঙ্গে দামের সামঞ্জস্য বজায় রেখে ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থরক্ষায় নিয়মিত স্বর্ণের দাম নির্ধারণ করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাই কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করা ভালো। নতুন দাম ঘোষণা না করা পর্যন্ত শনিবার (২২ আগস্ট) সর্বশেষ সমন্বয় করা দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির…
ডেস্ক নিউজঃ পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। দায়িত্ব বদল করে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’ অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপদেষ্টা পদে…
ডেস্ক নিউজঃ দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে দপ্তর বণ্টন করা হলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম তার পদে বহাল থাকছেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকতা…
ডেস্ক নিউজঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, গতকাল সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন সাচিং প্রু জেরী।
ক্রীড়া ডেস্কঃ সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, এটাই হতে যাচ্ছে তার সম্ভাব্য শেষ মৌসুম। আর ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই দুর্দান্ত এক রেকর্ড গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। আল-রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আল-নাসর। দলের হয়ে শেষ গোলটি করেন রোনালদো। এতেই প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন সিআরসেভেন। আল-রিয়াদের বিপক্ষে বেঞ্চে ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের…
ক্রীড়া ডেস্কঃ লিডস টেস্টে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। পাঁচ দিনের ম্যাচে তিন দিনও টিকতে পারেনি তারা। শুক্রবার (২১ আগস্ট) তৃতীয় দিনের চা বিরতির আগেই ইংল্যান্ডের কাছে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আলী আগা স্বীকার করেছেন, দেশের ভেতরে ও বাইরে কোনো জায়গাতেই ভালো করতে পারছে না তাদের দল। বাবর আজমের চোটের কারণে লিডস টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন সালমান আলী আগা। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর তিনি বলেন, ‘বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং—সব বিভাগেই ইংল্যান্ড আমাদেরকে গুঁড়িয়ে দিয়েছে। কোনো বিভাগেই আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না। ইংল্যান্ডে ধারাবাহিকতা খুব জরুরি, কারণ এখানে বলের পার্শ্বীয়…