Author: Misu

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। হুমায়ুন কবির ছাড়াও এদিন মন্ত্রী পদে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্য পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এরপর নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতি নির্ধারণে…

Read More

ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের ময়নাতদন্ত শেষ হয়েছে। শুক্রবার কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয়। এদিন সন্ধ্যায় সাতজনের মরদেহ তাদের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। হাসপাতাল থেকে ছয়জনের মরদেহ কফিন বন্দি করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। একজনের মরদেহ শববাহী গাড়িতে তোলা হয়। তাদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য। তারা হলেন দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সি সন্তান শর্ণশীষ দত্ত এবং তার শশুর মো. আকরাম আলী। আর ঢাকার সাভারের আহমেদ বাবু, সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান এবং সাতক্ষীরার কালীগঞ্জের রেবতী সরকারের মরদেহও পরিবারের হাতে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের যোগদান বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই। এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন গুঞ্জন নিয়ে ভারতের অবস্থান কী। ওই প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে যে প্রশ্নটি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকরা। টানা সাগরে ভাসার পর তাদের মনে এখন স্বস্তির বাতাস। মধ্যপ্রাচ্যে তাদের বদলি হিসেবে এরই মধ্যে পৌঁছে গেছে আরেক রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। তবে আব্রাহাম লিংকন এখনো পুরোপুরি ওই এলাকা ছাড়েনি। এটি এখনো মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনেই রয়েছে। ইরান যুদ্ধের কারণে এই রণতরিকে দীর্ঘ সময় সাগরে থাকতে হয়। নৌবাহিনীর নিয়ম অনুযায়ী একটি রণতরির সাত মাস সাগরে থাকার কথা। কিন্তু এটি প্রায় নয় মাস ধরে সাগরে ছিল। যুদ্ধের কারণে তারা কোনো বন্ধু দেশের বন্দরেও থামতে পারেনি। টানা যাত্রায় জাহাজের পরিবেশ নিয়ে নানা অভিযোগ ওঠে। শৌচাগার ও…

Read More

ডেস্ক নিউজ : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ দল। এ সময় চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। আটক ব্যক্তিরা হলেন—চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোকলেসুর হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে আনিছুর রহমান…

Read More

ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরিতে ভারতের শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। লিডসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান করেন রুট। ১৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার ৬৮তম হাফ-সেঞ্চুরি ছিল। দুইশ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছে টেন্ডুলকারও। যা টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ৬৮ হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক এখন টেন্ডুলকার ও রুট। টেস্টে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। ১৬৪ টেস্টে ৬৬টি হাফ-সেঞ্চুরি করেছেন চন্দরপল। এরপর আছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়। বোর্ডার ১৫৬ টেস্টে এবং দ্রাবিড়…

Read More

ক্রীড়া ডেস্ক : লিডসে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ইংল্যান্ড। তৃতীয় দিন চা বিরতির আগেই জয় নিশ্চিত করল স্বাগতিকরা। ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে জিতে টেস্ট সিরিজ শুরু করেছে তারা। মাত্র ৩৭.৩ ওভারে পাকিস্তানের ইনিংস ১৩৫ রানে গুটিয়ে দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটের দ্বিতীয় অধ্যায় শুরু হলো দারুণভাবে। পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে দুই উইকেট হাতে রেখে চারশ পার করার চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। সফল হয়েছে স্বাগতিকরা। লিডসে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়ে ইংলিশরা ২৩৮ রানের লিড নিয়েছে। ৮ উইকেটে ৩৬৬ রানে শুক্রবারের খেলা শুরু করে ইংল্যান্ড। ১৯৫ রানে এগিয়ে ছিল তারা। হ্যারি ব্রুক (৯১),…

Read More

বিনোদন ডেস্ক : ‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। কাজের কারণে কখনো দেশে, কখনো দেশের বাইরে থাকছেন তিনি। তবে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনায় পরিবর্তনের কথা জানিয়েছেন এই অভিনেতা। তার উপলব্ধি, মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত ‘মালিক’। সিনেমাটি মুক্তির পর আবারও দেশের বাইরে যান তিনি। এর আগে সনি লিভ অরিজিনালের ‘জ্যাজ সিটি’ সিরিজেও দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। সিরিজটিতে তার অভিনয় প্রশংসিত হয়। সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে শুভ জানান, বর্তমানে তিনি ‘হ্যাপিলি সিঙ্গেল’। তবে ভবিষ্যতে তার জীবনে আবার সম্পর্ক বা বিয়ে আসতে পারে বলেও ইঙ্গিত…

Read More

ডেস্ক নিউজ : সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর করা হবে, সে বিষয়ে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা দেশের অর্থনৈতিক বাস্তবতা, নতুন পে-স্কেলের অগ্রগতি এবং জ্বালানি খাতের সামগ্রিক পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, বেতনকাঠামো নির্ধারণে সাধারণত তিনটি পর্যায়ে কাজ সম্পন্ন হয়। ইতোমধ্যে পে সার্ভিস কমিশন ও সশস্ত্র বাহিনীর পে কমিটি তাদের সুপারিশ দিয়েছে, যা সচিব কমিটি পর্যালোচনা করে মতামত পাঠিয়েছে। এছাড়া জুডিশিয়াল পে কমিশনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী বা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবেন না বলে জানিয়েছেন তার দলের শীর্ষ এক নেতা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র ও ইমরানের ঘনিষ্ঠ সহযোগী জুলফিকার বুখারি এ ইঙ্গিত দিয়েছেন। বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বুখারি জানান, শীর্ষ আদালতের আইনি অগ্রগতির পর দেশের বৃহত্তর স্বার্থে অতীত ভুলে সমঝোতার পথ বেছে নিতে পারে পিটিআই। ইমরান খানকে ‘মহানুভাব’ হিসেবে উল্লেখ করে বুখারি বলেন, ইমরান খান কাল মুক্তি পেলে দেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না। এর মানে এই নয় যে আপনাকে প্রতিষ্ঠানের বা সামরিক প্রধানের মুখোমুখি হতে হবে। দেশের ভালোর…

Read More