Author: Misu

ডেস্ক নিউজ : খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এসি, ফ্যান, ব্যাটারি, আসবাবসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের কারণ বলা সম্ভব নয়। খুলনা ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়…

Read More

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে সুমনকে গ্রেপ্তার করে উখিয়া থানায় নেওয়া হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।’ উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার পাটুয়ারটেক এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে ১০ পর্যটকের মৃত্যু…

Read More

ক্রীড়া ডেস্ক : শুরুতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছিল জিম্বাবুয়ে। প্রথম সাত ওভারের মধ্যেই ২৪ রানে ৩ উইকেট হারায় দলটি। তবে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের দেড়শ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। মাঝের ওভারগুলোতে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ দিকে নিউম্যান নিয়ামহুরি ও ওয়েলিংটন মাসাকাদজার ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৭১ রান তুলেছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিততে বাংলাদেশকে করতে হবে ২৭২ রান। টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে শুরুতেই চাপে ফেলেন তাসকিন। তার গতিময় বোলিংয়ে প্রথম সাত ওভারের মধ্যে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন টেলর…

Read More

ক্রীড়া ডেস্ক : ডান হিপ জয়েন্টের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান হিপ জয়েন্টে অস্বস্তি অনুভব করায় তাঁর এমআরআই পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে চোট ধরা পড়ায় সিরিজের কোনো ম্যাচেই খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটার। লিটনের চোট বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল তাঁর। তবে টুর্নামেন্টের শুরুতেই চোটের কারণে ছিটকে যেতে হলো তাঁকে। লিটনের অনুপস্থিতিতে…

Read More

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখার কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে আসেনি। ফলে ইতিহাস বিকৃত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও মুক্তিযুদ্ধের উত্তাল দিনের কথা তুলে ধরে স্পিকার বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্যই এই যুদ্ধ হয়েছিল। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদানও যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এই রেজিমেন্টের নেতৃত্বেই অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন। অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর…

Read More

ডেস্ক নিউজঃ ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ (অপারেশন থিয়েটার) বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যান রাজউক উত্তরা…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এ ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ…

Read More

ডেস্ক নিউজঃ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিনযোগ্য এই আদেশ দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এই নির্দেশ দেন ভারতের আদালত। দক্ষিণ পূর্ব দিল্লির প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই পরোয়ানা জারি করেন। তিনি আগামী ৩১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং বিস্তারিত আদেশের অপেক্ষা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। বিকাশ সংষ্কৃত্যায়ন নামক এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে। সংষ্কৃত্যায়নের অভিযোগ অনুযায়ী, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছিলেন। সাধারণত…

Read More

ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাসপ্তমী শনিবার (১৭ অক্টোবর)। তবে এ বছর তিথিচক্রে সপ্তমী তিথি থাকবে আগামীকালও। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথিতে দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন। ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন। মহাসপ্তমীর প্রথম দিনের প্রভাতে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা স্নান ও পূজামণ্ডপে প্রবেশের মধ্য দিয়ে দিনের প্রধান আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রচলিত ভাষায় নবপত্রিকা ‘কলাবউ’ নামে পরিচিত। কলাগাছ, কচুগাছ, হলুদগাছ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধানগাছ এই নয়টি উদ্ভিদ একত্র করে নবপত্রিকা প্রস্তুত করা হয়। শাস্ত্রীয় বিধি অনুসারে…

Read More

ডেস্ক নিউজঃ অতীতে যারা দিনের পর দিন হরতাল ও অবরোধ ডেকে দেশকে স্থবির ও অচল করে দিতে চেয়েছিল, বর্তমান বিরোধী দল তাদেরই রাজনৈতিক দোসর বা সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ার ত্রিনয়নী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক লড়াই পার করে এখন দেশ গড়ার জীবনসংগ্রামে মনোনিবেশ করার সময় এসেছে; তাই দেশকে যেন পুনরায় কোনো রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার বক্তব্যে…

Read More