ডেস্ক নিউজঃ বর্তমানে বাংলাদেশের তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুই জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, তিস্তা নদীর তারাপুর (গাইবান্ধা) স্টেশন, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশন এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং জেলা দুটির নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
Author: Misu
আবহাওয়া ডেস্কঃ রোদঝলমলে দিনের পর বুধবার (১৫ জুলাই) সকালেই মেঘে ঢেকে গেছে রাজধানীসহ দেশের আকাশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের আশঙ্কা কম। আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাব আগামীকাল বৃহস্পতিবার থেকে স্পষ্ট হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার সকালেই সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সকাল ১০টার দিকে স্পষ্ট হতে পারে। তবে লঘুচাপ সৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে টানা বৃষ্টি শুরু হয় না। সাধারণত কিছু সময় পর এর প্রভাব দেখা দেয়। সে হিসেবে বৃহস্পতিবার বা এর পর থেকে বৃষ্টি শুরু…
ডেস্ক নিউজঃ লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে অর্জনের তালিকা এতটাই দীর্ঘ যে সেখানে নতুন কিছু যোগ করার সুযোগ খুব কমই থাকে। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অগণিত ব্যক্তিগত ও দলীয় শিরোপা সবই জিতেছেন আর্জেন্টিনার এই অধিনায়ক। কিন্তু একটি বিষয় এতদিন অপূর্ণই ছিল। সেটি হলো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচে মাঠে নামা। অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একবারও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি মেসি। এর পেছনে রয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এক তিক্ত অভিজ্ঞতা। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় তখনকার ১৮ বছর বয়সী মেসির। সে সময় বয়সভিত্তিক বিশ্ব আসরে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি।…
ডেস্ক নিউজ : এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। সোমবার সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন-শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান ও সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন। নোটিশে বলা হয়, ১৩ জুলাই (সোমবার) সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়)…
আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। আকস্মিকভাবে নেওয়া বড় ধরনের রদবদলের সুনির্দিষ্ট কোনও কারণ জেলেনস্কি ব্যাখ্যা না করলেও মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্ট সভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এই অর্থনীতিবিদের পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাবটি মঙ্গলবার পার্লামেন্টে পাস হয়েছে। তবে এমন আকস্মিক পরিবর্তনে দেশটির কয়েকজন আইনপ্রণেতা অসন্তোষ ও অস্বস্তি প্রকাশ করেছেন। বিদায়ী ভাষণে সভিরিদেনকো বলেন, এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত এবং জোরালো পদক্ষেপের দাবি রেখেছিল। যে বিশ্বাস ও সমর্থন আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা জানেন, আমি সবসময়…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক আগ্রাসনের মুখে চাপে পড়ে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে না বলে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করার সিদ্ধান্তের পর সোমবার এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া। জেনারেল আকরামি-নিয়া বলেন, আমেরিকার আগ্রাসী ও নীতিভ্রষ্ট প্রেসিডেন্টকে অবশ্যই আন্তর্জাতিক আইন, অন্যান্য দেশের অধিকার এবং জনগণের মর্যাদাকে সম্মান করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বৈরিতা কিংবা কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হরমুজ প্রণালি কখনোই উন্মুক্ত করা সম্ভব নয়। এটি পুনরায় সচল করার একমাত্র উপায় হলো যুক্তরাষ্ট্রকে ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান…
ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরবে ঘরে আটকে সিঁথি সীমিতা (২৮) নামের এক স্কুলশিক্ষককে নৃশংসভাবে কুপিয়েছেন এক নারী শিক্ষার্থীর মা। এ ঘটনায় শিক্ষকের মাথায় ১০টি কোপের আঘাত লেগেছে। এছাড়া, একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। টিউশনির টাকা চাওয়ায় ওই শিক্ষার্থীর মা প্রিয়া বেগম (২৫) এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সিঁথি সীমিতা স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। প্রিয়ার এক সন্তানকে তিন মাস ধরে বাসায় গিয়ে পড়ান তিনি। এ জন্য সিঁথি মাসে দেড় হাজার টাকা করে নেন। কিছুদিন আগে সিঁথি টিউশনির…
ক্রীড়া ডেস্ক : সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের এই তারকা বলেছেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, তাদের ভয় পান না তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাসের কথা জানান বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। সোমবার ১৯ বছরে পা রাখা ইয়ামাল বলেন, ‘নিঃসন্দেহে এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সবাই দারুণ রোমাঞ্চিত, বিশেষ করে আমি। আমি নিশ্চিত, এটি একটি বিশেষ দিন হতে যাচ্ছে।’ জন্মদিনের উপহার হিসেবে কী চান—এমন…
ক্রীড়া ডেস্ক : লিটনকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্টস। টুর্নামেন্টটিত্র খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। পুরো আসরে খেলার জন্যই তাকে এনওসি দিয়েছিল বিসিবি। গল গ্যালান্টসের পক্ষে খেলার জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকেও ছুটি পেয়েছিলেন লিটন। নিয়মিত অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবকিছু বদলে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বিনোদন ডেস্ক : বলিউডের চিরসবুজ ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ অবশেষে দীর্ঘ সাত বছর পর রুপালি পর্দায় নিজের রাজকীয় প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’ সিনেমার পর প্রেক্ষাগৃহে তার আর কোনো ছবি মুক্তি পায়নি। দীর্ঘ এই বিরতির অবসান ঘটিয়ে এই বর্ষীয়ান অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে জানান যে, তিনি খুব শিগগিরই ‘রূপা’ এবং ‘দুনিয়াদারি’ নামের দুটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন, যা তিনি নিজে প্রযোজনাও করবেন। এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগতা অভিনেত্রী রানি স্বর্ণকারের। সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই ও পেশাদারি চ্যালেঞ্জ নিয়ে খোলাখুলি কথা বলেন গোবিন্দ। ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি…