Author: Misu

ডেস্ক নিউজ : অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং নিজের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা পেছানো সম্ভব না হওয়ার পেছনে মন্ত্রণালয়ের অবস্থান ব্যাখ্যা করেন মন্ত্রী। তিনি বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। এর আগে সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন, কয়েক দিন ধরে টানা…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোমবার (১৩ জুলাই) ঘোষণা করেছে তারা যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান (সি-ড্রোন) ব্যবহার করে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, একাধিক একমুখী আত্মঘাতী চালকবিহীন নৌযান ব্যবহার করে মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেনেছে। পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি সি-ড্রোন বন্দর আব্বাস নৌঘাঁটিতে আঘাত করেছে। এটাই যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর প্রথম সি-ড্রোন ব্যবহার। সেন্টকমের দাবি, এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের নিয়মিত হামলা চালানোর সক্ষমতা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। হামলার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ ওমান উপকূলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার পর ভারতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ওমানের জলসীমায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ শিপিং লেনে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজ দুটির একটি হলো জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ‘মম্বাসা’ এবং অন্যটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ‘আল বাহিয়াহ’। দুটি জাহাজেই ইরান থেকে…

Read More

ডেস্ক নিউজঃ ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ লক্ষ্যে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট বিমানভাড়ার প্রস্তাব ধর্ম মন্ত্রণালয়ে জমা দিয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটি। সোমবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা জানিয়েছে, হজ ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণে তারা প্রস্তুত। তবে প্রস্তাবিত ৯৮ হাজার টাকা নেট ভাড়ার সঙ্গে ট্যাক্স, অন্যান্য চার্জ ও এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়। সংস্থাটির দাবি, তাদের প্রস্তাব কার্যকর হলে তুলনামূলক কম খরচে হজ…

Read More

ডেস্ক নিউজঃ চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে। মঙ্গলবার সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে অংশ নেওয়া শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। তিনি বলেন, সকলের মত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষা স্থগিত থাকবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি। এর আগে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের…

Read More

ডেস্ক নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো এই বিদ্যাপিঠে গেলেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় তিনি ক্যাম্পাসে পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সাধারণ শিক্ষার্থীরাও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইতোমধ্যে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’-শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নেন তারেক রহমান।

Read More

আবহাওয়া ডেস্কঃ কয়েক দিনের টানা বর্ষণের পর মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকায় কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেইসঙ্গে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের…

Read More

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার…

Read More

ডেস্ক নিউজঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। দিনটি উপলক্ষে রংপুরসহ সারা দেশে দোয়া, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা।…

Read More

ডেস্ক নিউজঃ ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, নীতিনির্ধারক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ, স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

Read More