ডেস্ক নিউজঃ কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ২০২৯ সালের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এই বন্দরটি চালু হলে বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় ৮ হাজার ২০০ টিইইউ ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ এবং প্রায় ১ লাখ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। নৌপরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে গভীরতার সীমাবদ্ধতা থাকায় বড় ‘মাদার ভেসেল’ সরাসরি ভিড়তে পারে না। ফলে অধিকাংশ আমদানি-রপ্তানি পণ্য সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার মতো আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরে খালাস করে ফিডার ভেসেলে…
Author: Misu
ডেস্ক নিউজঃ বন্যা, পাহাড়ধসে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। দেশের সাত জেলায় এক লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যাকবলিত হয়েছে। এ কারণে জেলাগুলোর ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া উপদ্রুত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, মৃত ৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়,…
ডেস্ক নিউজ : বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষা নিয়ন্ত্রণকারী এই সংস্থাটি বলছে, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও অন্যান্য বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে। সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-কে কেন্দ্র করে বিরূপ আবহাওয়ার মধ্যেও কেন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে-এ বিষয়ে অনেক…
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। একটি ইরানি উড়োজাহাজকে অবতরণ করতে না দেওয়ার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। সানা বর্তমানে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার দেশের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন থেকে কার্যক্রম চালাচ্ছে। সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে সরকার জানায়, হুথি মিলিশিয়ারা ইয়েমেনের নিজস্ব একটি বিমানকে সানা বিমানবন্দরে নামতে বাধা দিয়েছে। একই সঙ্গে তারা একটি ইরানি বিমানকে জোর করে সেখানে অবতরণের চেষ্টা করছিল। এ কারণেই রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণ নাগরিক, বিমানবন্দর কর্মী, কূটনৈতিক কর্মকর্তা এবং…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায় আবারও নেমেছে ক্ষুব্ধ তরুণসমাজ। যে সরকারকে মাত্র কয়েক মাস আগে বিপুল ভোটে নির্বাচিত করেছিল দেশের ‘জেন-জি’ বা নতুন প্রজন্ম, আজ সেই সরকারের বিরুদ্ধেই শুরু হয়েছে তীব্র জনরোষ। কাঠমান্ডুর সিংদরবার সচিবালয়ের বাইরে জড়ো হয়ে শত শত মানুষ ‘গরিবের ওপর অত্যাচার বন্ধ করো’ এবং ‘মানবাধিকার রক্ষা করো’ স্লোগানে উত্তাল করে তুলেছে রাজপথ। সাম্প্রতিক এই গণবিক্ষোভের আগুন জ্বলে উঠেছে ২৫ বছর বয়সী এক রাইড-শেয়ারিং চালকের মর্মান্তিক আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে। গত সপ্তাহে কাঠমান্ডুর রাস্তায় এক মক্কেলের জন্য অপেক্ষা করছিলেন গণেশ নেপালি নামের ওই যুবক। সে সময় পৌর পুলিশ এসে আকস্মিকভাবে তার মোটরসাইকেলের চাকায় লক লাগিয়ে দেয়।…
ডেস্ক নিউজ : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে দোয়াভাঙ্গা নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্বপ্নার দুই শিশু সন্তান বাসায় ছিল। সকাল ৮টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার…
ক্রীড়া ডেস্ক : চলতি ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ের পর এখন কার হাতে উঠবে সোনালি ট্রফি—তা নিয়ে আলোচনা তুঙ্গে। বেলজিয়ামের কাছে মার্কিন দল বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস এখন হ্যারি কেইনদের ইংল্যান্ডকে সমর্থন করছে। ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এবারের বিশ্বকাপে আমেরিকা এখন থ্রি লায়ন্সদের বিশ্বজয়ের পক্ষে বাজি ধরছে। অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকীর এই ঐতিহাসিক ক্ষণে যদি স্বাগতিক দল হিসেবে আমেরিকা শিরোপা জিততে না পারে, তবে ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে সুন্দর গল্প হবে যদি ইংলিশরা আমেরিকার মাটিতে এসে এই বিশেষ উদযাপনের বছরটিতে কাপ জিতে নেয়। ইংল্যান্ডের ফুটবলে…
ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২১ বছর পর আন্তর্জাতিক ফুটবলে এবং দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই মহারণকে কেন্দ্র করে স্বভাবতই ফুটবল বিশ্বে ফিরে এসেছে গত কয়েক দশকের মাঠের নানা নাটকীয় ঘটনা, বৈরিতা এবং রাজনৈতিক উত্তেজনার ঐতিহাসিক প্রসঙ্গ। তবে মাঠের বাইরের সেই রাজনৈতিক বা ঐতিহাসিক আবহকে দূরে ঠেলে সেমিফাইনালের মহারণের আগে কেবল ফুটবল নিয়েই কথা বলতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। আগামী ১৬ জুলাই (বাংলাদেশ সময় ভোর রাত ১টায়) যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে অতীতের অনেক আলোচিত-সমালোচিত প্রসঙ্গ সামনে আসছে। ১৯৬৬…
বিনোদন ডেস্ক : ‘জুরাসিক পার্ক’ ও ‘দ্য পিয়ানো’র মতো চলচ্চিত্রের জন্য পরিচিত নিউজিল্যান্ডের অভিনেতা স্যাম নিল মৃত্যুবরণ করেছেন। সোমবার(১৩ জুলাই) অভিনেতার সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে তার মৃত্যু ‘হঠাৎ ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ২০২৩ সালে নিল জানিয়েছিলেন, তার ‘অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা’ ধরা পড়েছে, যা এক ধরণের বিরল নন-হজকিন লিম্ফোমা। পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর সময় তিনি ‘ক্যান্সারমুক্ত’ ছিলেন; তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। নিল মার্জিত, রুচিশীল ও বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। তার কর্মজীবন শিল্প-চলচ্চিত্র (আর্ট ফিল্ম) থেকে শুরু করে ব্লকবাস্টার সবক্ষেত্রেই বিস্তৃত ছিল;…
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য ১৫টি অংশীদারের সাথে মিলে ৮৮৩.৬ মিলিয়ন ইউরো (এক বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের গুরুত্বপূর্ণ জরুরি সহায়তা প্রদানের একটি উদ্যোগ চালু করেছে ইউরোপীয় কমিশন। সোমবার ব্রাসেলসে ফিলিস্তিন দাতা গোষ্ঠীর বৈঠকে ‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামের এই উদ্যোগটি চালু করা হয়। এটি যুদ্ধের আঘাতে জর্জরিত গাজা উপত্যকার মানুষের জন্য চলমান এবং পরিকল্পিত প্রাথমিক পুনরুদ্ধার প্রকল্পগুলোতে সহায়তা করবে। কমিশন জানিয়েছে, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের পাশাপাশি ইউরোপের ১২টি দেশ এবং জাপান এই উদ্যোগে যোগ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের জন্য ইইউ সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য অংশীদার।’ তিনি আরও যোগ করেন, ‘মৌলিক…