Author: Moon

বিনোদন ডেস্কঃ বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট। ২০২২ সালে করা অমিতাভ বচ্চনের একটি মামলার চূড়ান্ত রায়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এ রায় দেন। এর আগে ২০২২ সালের নভেম্বরে একই বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞাকেই স্থায়ী রূপ দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, কোনো ব্যক্তির পরিচিতি ও ব্যক্তিত্ব তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যায় না। বিশেষ করে এমনভাবে ব্যবহার করা…

Read More

বিনোদন ডেস্কঃ শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এর আগে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল সংগঠনটি। তবে অভিযুক্ত দুই শিল্পীর কোনো সাড়া না পাওয়ায় এমন বড় সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এমন সিদ্ধান্তের পর আর চুপ থাকলেন না তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি দিলেন রহস্যময় এক বার্তা। অভিনেত্রী বলেন, গত এক বছরে অনেক কিছু দেখেছেন, সময় হলে সবকিছুই প্রকাশ্যে আসবে। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সিদ্ধান্ত অনুযায়ী, শুটিং সেটের অপ্রীতিকর ঘটনা এবং পরবর্তী বিরোধের জেরে তানজিন তিশা ও সামিয়া অথৈর…

Read More

বিনোদন ডেস্কঃ অস্কারজয়ী চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও দেশটির সান্তিয়াগোতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার প্রশংসিত চলচ্চিত্র ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’-এ একজন ট্রান্সজেন্ডার নারীর জীবন তুলে ধরে তিনি নতুন ধারার সূচনা করেছিলেন। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবার জানিয়েছে, তার স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন, যিনি চিলির সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ চলচ্চিত্রের জন্য লেলিও ২০১৮ সালে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (যা আগে ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’…

Read More

খেলাধুলা ডেস্কঃ মানবসমাজের অবক্ষয় কেবল অন্যায়ের বিস্তারে ঘটে না; অন্যায়ের প্রতিকারের পরিবর্তে যখন অপপ্রচার, গুজব ও চরিত্রহননের প্রতিযোগিতা শুরু হয়, তখন সমাজ তার নৈতিক ভিত্তিও হারাতে থাকে। বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জ্ঞান ও নৈতিকতা চর্চার পবিত্র অঙ্গনে অনৈতিকতার অভিযোগ উঠলে, প্রয়োজন সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সংগত বিচার। কিন্তু বাস্তবতার পরিবর্তে অনুমান, যাচাইয়ের পরিবর্তে প্রচার এবং প্রতিকারের পরিবর্তে বিদ্বেষ প্রাধান্য পেলে অন্যায়ের অবসান ঘটে না; বরং তার ডালপালা আরও বিস্তৃত হয়। দুঃখজনক হলো, অনেকের প্রতিবাদের ভাষা ও তীব্রতা নির্ধারিত হয় ন্যায়-অন্যায়ের মানদণ্ডে নয়, বরং ব্যক্তি, দল ও মতাদর্শের পরিচয়ে। প্রতিপক্ষের সামান্য বিচ্যুতিতেও তারা সোচ্চার হন, অথচ নিজ পক্ষের গুরুতর অনিয়মের প্রশ্নে…

Read More

খেলাধুলা ডেস্কঃ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাব সান্তোস এফসি। নেইমারের বাবা তার ছেলের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ‘এনআর স্পোর্টস’ নামে একটি এজেন্সি প্রতিষ্ঠা করেছেন। যার কাছে সান্তোসের এই খেলোয়াড়ের নাম ও ছবি ব্যবহারের স্বত্ব রয়েছে। ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার সিনিয়রের চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। আগামী মাসে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইক্সেইরা পুনরায় নির্বাচিত হলে তিনি এই পদে বহাল থাকবেন। ব্রাজিলিয়ান সিরি এ-তে ৩৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সান্তোস বর্তমানে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে। এক বিবৃতিতে তেইক্সেইরা বলেন, সান্তোসের পরিস্থিতির উন্নতি ঘটাতে এবং আমাদের ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত বিকল্প…

Read More

খেলাধুলা ডেস্কঃ জিয়ান্নি ইনফান্তিনোর অধীনে আট বছর ধরে কাজ করার পর সরে দাঁড়াচ্ছেন ফিফা শীর্ষ আইনজীবী এমিলিও গার্সিয়া সিলভেরো। চলতি বছরের অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে তার নেওয়া বিভিন্ন শাস্তিমূলক সিদ্ধান্তের ওপর তীব্র নজরদারি ছিল।শুক্রবার (৬ নভেম্বর) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এমিলিও গার্সিয়া সিলভেরো তার কর্মজীবনে নতুন অধ্যায় শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ফুটবলের সেবায় বিদেশে ১৫ বছর কাজ করার পর তিনি স্পেনে ফিরে যেতে চান। ফিফার আইনি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান হিসেবে গার্সিয়া বিশ্বজুড়ে টুর্নামেন্ট সংক্রান্ত শাস্তিমূলক বিষয়, খেলোয়াড় স্থানান্তরের নিয়ম এবং চুক্তিসংক্রান্ত বিরোধগুলো তদারকি করতেন। এছাড়া ২০২৩ সালে ফিফার আইনি বিভাগকে জুরিখ থেকে মায়ামিতে স্থানান্তরের প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দিয়েছেন। গার্সিয়া ফিফার আইনি কার্যক্রমে…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহরের সময় শুরু দুপুর ১১টা ৪৫ মিনিটে। আসরের সময় শুরু ৩টা ৪১ মিনিটে। মাগরিব ৫টা ২১ মিনিটে। এশার সময় শুরু ৬টা ৩৬ মিনিট। আগামীকাল ফজর শুরু ৪টা ৫৩ মিনিটে আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ২১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৬ মিনিটে।

Read More

খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে মিগেলে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেই স্টোরিতে মেসি লেখেন, কিছু বলার ভাষা নেই… তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং তাদের এই কঠিন সময়ে অনেক শক্তি কামনা করছি। তার আত্মা শান্তিতে থাকুক। সেইসঙ্গে মিগেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেসি। এছাড়া, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাব মিগেলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার…

Read More

খেলাধুলা ডেস্কঃ হ্যামস্ট্রিং চোটের কারণে একমাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি। এতে করে আগামী রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাব বার্সা। মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। ওই ম্যাচের প্রথমার্ধ শেষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট ধরা পড়ে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় রদ্রির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট নিশ্চিত হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। তার সুস্থ হয়ে…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউডে নিজের অবস্থান নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে হাজির হয়ে নিজেকেই বলিউডের বর্তমান প্রজন্মের এক নম্বর অভিনেত্রী হিসেবে তুলে ধরলেন তিনি। স্বামী সাইফ আলি খানের উপস্থিতিতে এমন মন্তব্য করে অনুষ্ঠানের টিজারেই আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর চতুর্থ পর্বের টিজার প্রকাশ করেছেন সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। এতে অতিথি হিসেবে দেখা যাবে কারিনা কাপুর ও সাইফ আলি খানকে। এর আগে ২০১০ সালে ‘কফি উইথ করণ’-এর তৃতীয় সিজনে দম্পতি হিসেবে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের যৌথ উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ…

Read More