Author: Moon

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতিক্ষীত ‘কিং’ সিনেমা আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে ব্যাপক দর্শক জনপ্রিয়তার তুঙ্গে আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির আগেই ৬৬৫ কোটি টাকার (৬.৬৫ বিলিয়ন রুপি) প্রি-রিলিজ চুক্তি সম্পন্ন করেছে বলে জানা গেছে। ফলে প্রেক্ষাগৃহে পৌঁছানোর আগেই এটি সাম্প্রতিক হিন্দি সিনেমার অন্যতম বড় বাণিজ্যিক উদ্যোগ হিসেবে জায়গা করে নিয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি দেশি ও বিদেশি প্রেক্ষাগৃহে প্রদর্শন, ডিজিটাল স্ট্রিমিং, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে বড় অঙ্কের চুক্তি অর্জন করেছে। তবে অন্যান্য অতিরিক্ত খরচ বাদেও সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৫০০ কোটি টাকায় (৫ বিলিয়ন রুপি) পৌঁছেছে বলে শোনা যাচ্ছে। এতে বক্স অফিসে…

Read More

বিনোদন ডেস্কঃবলিউড অভিনেত্রী দিয়া মির্জার শব্দবাজিবিরোধী দীপাবলি প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) ভিডিওটি সরিয়ে দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে আদালত এ নির্দেশ দেন। মঙ্গলবার বিচারপতি গিরীশ কুলকার্নি ও নীলা গোখলের ডিভিশন বেঞ্চ ভিডিওটি মুছে দেওয়ার ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। আদালতের মতে, সংবিধানের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে ভিডিও ও সংশ্লিষ্ট প্রচারবার্তা পুনরায় প্রকাশ করাই যথাযথ পদক্ষেপ। শুনানিতে বিচারপতিরা বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। মুম্বাইয়ের সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধিদের এ ধরনের বিষয়ে দায়িত্বশীল আচরণ করা উচিত। কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে সামাজিক ভারসাম্য নষ্ট হওয়া কাম্য নয়।…

Read More

বিনোদন ডেস্কঃ সিনেমার পর্দায় নায়ক হওয়ার স্বপ্ন অনেকেরই। আর সেই স্বপ্নকে পুঁজি করেই প্রতারণার জাল বিস্তার করেছে একটি সাইবার জালিয়াত চক্র। জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠ নকল করে অভিনয়ে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে পরিচালকের কণ্ঠস্বর নকল করেছে প্রতারকেরা। সম্প্রতি এ ঘটনায় কলকাতার দক্ষিণাঞ্চলের বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিনয়ের প্রতি আগ্রহী এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নামী প্রযোজনা সংস্থার নামে তৈরি ভুয়া ফেসবুক পেজ দেখতে পান।…

Read More

ইসলামী ডেস্কঃ মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি আইনজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি অর্থনীতিবিদ মুফতি মুহাম্মদ তাকী উসমানি এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের সাবেক এই বিচারপতির। সফরকালে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও সেমিনারে অংশ নেবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে। রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ‘১৫তম সালানা দস্তারবন্দী মহাসম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুফতি তাকী উসমানি। এ…

Read More

খেলাধুলা ডেস্কঃ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এএফসি এশিয়ান কাপ। আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর। চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। তবে সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, যাতায়াত ও লজিস্টিক জটিলতার কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন কঠিন হয়ে পড়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক…

Read More

খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব সিডি টেনেরিফ। সোমবার স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার বিপক্ষে খেলছিল টেনেরিফ। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে দুই দলের স্কোর ছিল ২-২। এ সময় লম্বা বল ক্লিয়ার করতে নিজেদের গোলপোস্ট ছেড়ে মাঝমাঠের দিকে ছুটে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। বলের দিকে এগিয়ে যাওয়ার সময় তার হাঁটুর সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেলের। সংঘর্ষের পরই মাঠে লুটিয়ে পড়েন দে মিগেল। তিনি দীর্ঘ সময় নড়াচড়া করতে পারছিলেন না। দ্রুত মাঠে প্রবেশ করেন চিকিৎসাকর্মীরা।…

Read More

খেলাধুলা ডেস্কঃ আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি উইমেন্স ট্রফি অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে। তার আগে আজ নতুন অধিনায়কের নেতৃত্বে দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব ছাড়ায় নতুন করে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। তবে জ্যোতিকে রেখেই দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ স্কোয়াড নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী, (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।

Read More

খেলাধুলা ডেস্কঃ নিউইয়র্কে ম্যারাথনে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২৪ বছর বয়সী এক তরুণী। এরপর চিকিৎসক ও দৌড় প্রতিযোগিতার আয়োজক কর্মীদের প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই তরুণী এক সময় ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন। স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ফিনিশ লাইন থেকে প্রায় দুই মাইল দূরে র‍্যাচেল আপা নামে ওই ক্রীড়াবিদ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে উপস্থিত হাসপাতালের সমাজকর্মী মাইকেলা নিকোলাস দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন, কিন্তু তিনি র‍্যাচেলের কোনো নাড়ির স্পন্দন পাননি। ম্যারাথনের মেডিকেল টিম ডিফিব্রিলেটর নিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত, দর্শকদের মধ্যে থাকা দুজন চিকিৎসক পালাক্রমে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে র‍্যাচেলকে মাউন্ট সিনাই মেডিকেল…

Read More

বিনোদন ডেস্কঃ ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এখনো হতবাক তিনি। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা না থাকার পরও কেন তাঁকে হত্যার চেষ্টা করা হলো, তা বুঝতে পারছেন না এই অভিনেতা। সম্প্রতি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা তাঁর বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় দুই দুর্বৃত্ত। এ সময় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ফিরদৌস বালুচ ও ভ্লগার উমেশ চৌহান আহত হন। পুলিশের কাছে দেওয়া বক্তব্যে টাইগার শ্রফ বলেন, ‘আমি…

Read More

বিনোদন ডেস্কঃ অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছেন নাজনীন নীহা। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে তিনি এখন বেশ আলোচিত নাম। টেলিভিশন নাটক, ডিজিটাল কনটেন্টে তার কাজ দর্শকমহলে আলাদা আগ্রহ তৈরি করেছে। শুরু থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ এবং পরিশ্রমই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। বর্তমানে নাটক ও ওটিটি মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বছরের বিভিন্ন সময়েই তার অভিনীত নাটকগুলোর দেখা মেলে ছোটপর্দায়। সমসাময়িক অনেক অভিনয়শিল্পী যখন বড়পর্দায় কাজ করার জন্য দৌড়ঝাঁপ করছেন, নাজনীন নীহা হাঁটছেন ভিন্ন পথে। তিনি মনে করেন, মেধা ও প্রস্তুতির দিক থেকে বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার মতো পূর্ণাঙ্গ ফিটনেস তার এখনও তৈরি…

Read More