Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»ইসলামী জীবন»পবিত্র কোরআনে মানব মর্যাদার ১০টি গুরুত্বপূর্ণ দিক
    ইসলামী জীবন

    পবিত্র কোরআনে মানব মর্যাদার ১০টি গুরুত্বপূর্ণ দিক

    MoonBy Moon27 November, 2026No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    ইসলামিক ডেস্কঃ ইসলামে মানুষ কোনো মূল্যহীন প্রাণী নয়; বরং মানুষ আল্লাহ তাআলার এক সম্মানিত সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা দান করেছেন এবং তাকে এমন কিছু বিশেষ গুণ ও যোগ্যতা দিয়েছেন, যার মাধ্যমে সে পৃথিবীর আবাদ এবং আল্লাহর ইবাদত করার উপযুক্ত হয়েছে।

    পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষের এই সম্মান ও মর্যাদার কথা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমার বহু সৃষ্টির ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা আল-ইসরা/বনি ইসরাঈল, আয়াত : ৭০)

    কোরআনে মানুষের মর্যাদা ও সম্মানের ১০টি দিক নিয়ে নিচে আলোচনা করা হলো—

    ১. মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে : আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি, সুঠাম দেহ এবং ভারসাম্যপূর্ণ গঠনে সৃষ্টি করেছেন। পাশাপাশি তাকে জ্ঞান, বিবেক ও উপলব্ধি শক্তি দিয়ে অন্যান্য সৃষ্টির মধ্যে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন।

    আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে।’ (সুরা আত-তিন, আয়াত : ৪)
    ২. মানুষের মধ্যে রুহ ফুঁকে দেওয়া এবং ফেরেশতাদের সিজদার নির্দেশ প্রদান : আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করে তাঁর মধ্যে রুহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের তাঁকে সিজদা করার নির্দেশ দিয়েছেন। এটি ছিল আদম (আ.)-এর প্রতি বিশেষ সম্মান ও মর্যাদার প্রকাশ। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর যখন আমি তাকে পূর্ণাঙ্গভাবে গঠন করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেয়ো।’ (সুরা আল-হিজর, আয়াত : ২৯)

    ৩. মানুষকে বিবেক, বুদ্ধি ও জ্ঞান-বোধের নিয়ামত দান : আল্লাহ তাআলা মানুষকে এমন বিবেক ও বুদ্ধি দান করেছেন, যার মাধ্যমে সে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারে, ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারে এবং উপকারী ও ক্ষতিকর বিষয়গুলো চিনতে পারে। এই বিবেক-বুদ্ধির কারণেই মানুষ ইসলামের বিধি-বিধান পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়। মানুষকে বিবেক-বুদ্ধি দানের বিশেষ দিক হলো ইসলামের বিধান পালনের যোগ্যতা দান।

    আল্লাহ তাআলা মানুষের ওপর শরিয়তের বিধি-বিধান পালনের দায়িত্ব দিয়েছেন। আর বিবেক-বুদ্ধি হলো শরিয়তের বিধান পালনের অন্যতম শর্ত।

    যে ব্যক্তি বুদ্ধি হারিয়ে ফেলে, তার ওপর শরিয়তের বিধান পালনের দায়িত্ব থাকে না। পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না…।’ (সুরা বাকারাহ, আয়াত : ২৮৬)
    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির ওপর থেকে আমল লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে…পাগল ব্যক্তির ওপর থেকে, যতক্ষণ না সে সুস্থ হয়।’ (আবু দাউদ, হাদিস : ৪৪০৩)

    মানুষকে বিবেক-বুদ্ধি দানের বিশেষ দিক হলো বিবেকের মাধ্যমে মানুষ ভালো ও মন্দ, উপকারী ও ক্ষতিকর এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। আল্লাহ তাআলা আদম (আ.)-কে সর্বপ্রথম বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি বলেন, ‘আর তিনি আদমকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন।’

    (সুরা আল-বাকারাহ, আয়াত : ৩১)

    এভাবে জ্ঞান ও শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ মর্যাদা দান করেছেন।

    ৪. মানুষকে কথা বলা ও মনের ভাব প্রকাশের যোগ্যতা

    দান : আল্লাহ তাআলা মানুষকে কথা বলার, লেখার এবং নিজের মনের ভাব প্রকাশ করার অসাধারণ ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতার মাধ্যমে মানুষ নিজের চিন্তা-ভাবনা অন্যের কাছে পৌঁছে দিতে পারে এবং বিভিন্ন জ্ঞান-বিজ্ঞান আবিষ্কার ও চর্চা করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘পরম করুণাময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন।’

    (সুরা আর-রহমান, আয়াত : ১-৪)

    ৫. সমগ্র বিশ্বজগৎ মানুষের কল্যাণে নিয়োজিত করা : আল্লাহ তাআলা মানুষের কল্যাণ ও প্রয়োজন পূরণের জন্য আসমান ও জমিনের অসংখ্য সৃষ্টিকে তাঁর অধীন ও অনুগত করে দিয়েছেন। যেমন—সূর্য, চন্দ্র, রাত, দিন, নদী, সমুদ্র, পাহাড়, পশুপাখি এবং অন্যান্য অসংখ্য সৃষ্টি। এ সবকিছু মানুষের জীবনযাপন সহজ করা এবং তার উপকার সাধনের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি নিজ অনুগ্রহে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবকিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন।’

    (সুরা আল-জাসিয়া, আয়াত : ১৩)

    ৬. অসংখ্য সৃষ্টির ওপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান : আল্লাহ তাআলা মানুষকে তাঁর বহু সৃষ্টির ওপর বিশেষ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাকে জ্ঞান, বিবেক, উপলব্ধি, ইচ্ছাশক্তি এবং বিভিন্ন যোগ্যতা দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর আমি তাদের আমার বহু সৃষ্টির ওপর বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছি।’ (সুরা আল-ইসরা, আয়াত : ৭০)

    ৭. মানুষের হেদায়েতের জন্য নবী-রাসুল ও আসমানি কিতাব প্রেরণ : আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেননি; বরং তার প্রতি বিশেষ অনুগ্রহ করে হেদায়েতের জন্য নবী-রাসুল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এসব নবী-রাসুল ও আসমানি কিতাব মানুষের সামনে সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করে এবং তাকে সঠিক পথের দিশা প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আমার রাসুলদের সুস্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কিতাব ও ন্যায়ের মানদণ্ড অবতীর্ণ করেছি, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।’ (সুরা হাদিদ, আয়াত : ২৫)

    ৮. মানুষের দোষত্রুটি ও লজ্জাস্থান আবৃত রাখার ব্যবস্থা করা : আল্লাহ তাআলার অনুগ্রহ ও মানুষের প্রতি তাঁর বিশেষ সম্মানের অন্যতম নিদর্শন হলো তিনি মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন এবং তার লজ্জাস্থান আবৃত রাখার বিধান দিয়েছেন। আল্লাহ মানুষকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেননি; বরং পোশাককে মানুষের সৌন্দর্য, শালীনতা ও মর্যাদার প্রতীক বানিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের স্বভাবের মধ্যে লজ্জাশীলতা ও আবৃত থাকার প্রবণতা সৃষ্টি করেছেন। এ কারণেই আদম ও হাওয়া (আ.) যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এবং তাঁদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়েছিল, তখন তাঁরা সঙ্গে সঙ্গে জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে শুরু করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তারা উভয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগল।’

    (সুরা আরাফ, আয়াত : ২২)

    ৯. মৃত্যুর পরও মানুষের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা : মানুষের প্রতি এই সম্মান শুধু জীবিত অবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মৃত্যুর পরও মানুষের মর্যাদা অক্ষুণ্ন থাকে। শরিয়তে দাফনের আগ পর্যন্ত মৃতের দৈহিক মর্যাদা সুনিশ্চিত করা জীবিতদের দায়িত্ব। তেমনি দাফনের পর কবরস্থানের দেখাশোনা করাও সবার কর্তব্য। জীবিতাবস্থার মতো মারা যাওয়ার পরও মৃতদেহের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা জীবিতদের কর্তব্য। তাই মৃত ব্যক্তিকে সযত্নে কাফন দেওয়া, জানাজা ও দাফনের ব্যবস্থা করা মুসলিম সমাজের অত্যাবশ্যকীয় একটি বিধান। মৃতদের কবর দেওয়ার স্থানও সংরক্ষণ করা অতি জরুরি। কবরস্থানের অসম্মান হয়, এমন কাজ থেকে বিরত থাকা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি তাকে (মানুষকে) মৃত করেন এবং কবরস্থ করেন।’ (সুরা আবাসা, আয়াত : ২১)

    ১০. চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়ার যোগ্যতা দান : আল্লাহ তাআলা মানুষকে এমন এক সম্মানিত সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, যার জন্য তিনি চিরস্থায়ী শান্তি ও নিয়ামতের আবাস জান্নাত প্রস্তুত রেখেছেন। ঈমান ও নেক আমলের মাধ্যমে মানুষ সেই জান্নাত লাভ করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি ও তাঁর দিদার লাভের সৌভাগ্য অর্জন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস।’ (সুরা আল-কাহফ, আয়াত : ১০৭)

    সুতরাং মানুষের জন্য সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য হলো আল্লাহ তাআলা তাকে ঈমান, নেক আমল, তাওবা ও তাঁর রহমতের মাধ্যমে জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ দান করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    পবিত্র কোরআনে মানব মর্যাদার ১০টি গুরুত্বপূর্ণ দিক

    27 November, 2026

    অনলাইন বিক্রির তথ্য গোপনের অভিযোগ, ২৯ রেস্তোরাঁয় প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য

    27 November, 2026

    শিশুদের প্রতি পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা প্রধানমন্ত্রীর

    27 November, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.