Skip to content
Close Menu
সময়ের সংবাদ
    Facebook X (Twitter) Instagram
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    Facebook X (Twitter) Instagram
    সময়ের সংবাদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • আবহাওয়া ও পরিবেশ
      • ইসলামী জীবন
      • কৃষি
      • স্বাস্থ্য
      • পর্যটন
      • সারাদেশ
      • রাজধানী
      • শিক্ষা
    সময়ের সংবাদ
    Home»স্বাস্থ্য»বরিশালে ডেঙ্গুতে ১৫ দিনে ৯ মৃত্যু
    স্বাস্থ্য

    বরিশালে ডেঙ্গুতে ১৫ দিনে ৯ মৃত্যু

    MoonBy Moon8 October, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Email

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৪৫ রোগী। এ চিত্র শুধু সরকারি হাসপাতালের। চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীরা এ হিসাবের বাইরে রয়েছেন। ফলে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা নিরূপণ করতে পারছে না স্বাস্থ্য বিভাগ।

    চলতি বছরে আক্রান্ত ১৩ হাজার ১৩২
    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত চলতি বছরে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ১৩২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৪২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন।

    পিরোজপুরে বেশি আক্রান্ত
    বিভাগের মধ্যে ডেঙ্গুর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পিরোজপুরে। এরপর রয়েছে ঝালকাঠি, পটুয়াখালী ও বরিশাল। পিরোজপুরে এ বছর এখন পর্যন্ত ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৩১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। মারা গেছেন একজন।
    ঝালকাঠিতে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৩  জন। এর মধ্যে ২ হাজার ৩২৫ জন ছাড়পত্র পেয়েছেন। মারা গেছেন একজন।
    পটুয়াখালী মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭২ জন। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৬৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। মারা গেছেন দুইজন।

    শেবাচিমে মৃত্যু ২০
    বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২০ জন।
    হাসপাতালটিতে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫২৮ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৭০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন।
    বরিশাল জেলার সরকারি হাসপাতালগুলোতে এ পর্যন্ত ১ হাজার ৩০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন।
    গত বছর ডেঙ্গুর প্রকোপে থাকা বরগুনায় এ বছর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। এর মধ্যে ১ হাজার ৬৬৯ জন ছাড়পত্র পেয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন। ভোলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯১ জন। ছাড়পত্র পেয়েছেন ৭৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।
    ১৫ দিনে গড়ে ২১০ রোগী ভর্তি বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে প্রতিদিন গড়ে প্রায় ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়াতুল হায়দার বলেন, ডেঙ্গু প্রতিরোধে আরও গুরুত্ব দেওয়া উচিত। আক্রান্তদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি নেই। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Moon

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Latest Posts

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

    8 October, 2026

    বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

    8 October, 2026

    খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

    8 October, 2026

    সম্পাদক প্রকাশক: আশিকুর রহমান মিঠু
    ফোনঃ 01772666086
    E-mail: Shomayershangbad@gmail.com

     

    প্রধান কার্যালয়ঃ ৫১৬/২ ই-সি-বি চত্বর ৭১ টাওয়ার 

    Facebook X (Twitter) Instagram Vimeo YouTube
    © 2026 Shomayer Shangbad. Designed by MD ROBIN MIA.

    Type above and press Enter to search. Press Esc to cancel.